1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলে নারিকেল গাছ পরিষ্কার করতে যেয়ে পড়ে রাকিবের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১০৮ বার পঠিত

নড়াইলে নারিকেল গাছ পরিষ্কার করতে যেয়ে পড়ে রাকিবের মৃত্যু

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলায় নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে রাকিব শিকদার (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার হবখালি ইউনিয়নের কাগজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রাকিব হবখালি ইউনিয়নের কাগজীপাড়া গ্রামের উত্তরপাড়া এলাকার প্রবাসী কাদের শিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে রাকিব শিকদার নামে ওই কিশোর নিজ বাড়ির পাশে প্রতিবেশীর একটি নারিকেল গাছে ওঠে পরিষ্কার করার জন্য। এ সময় অসাবধানবশত বৃষ্টিতে ভেজা নারিকেল গাছের ডগায় পাড়া দিলে সে গাছ থেকে ছিটকে মাটিতে পড়ে যায়। এতে তার পা ভেঙ্গে পরিষ্কার ও বুকে-মাথায় আঘাত পায়। পরে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২টার দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লীপিকা রাণী বিশ্বাস বলেন, বেলা ১১টা ৪০ মিনিটের সময় রাকিব নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটি মারা গেছে।

হবখালি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ইব্রাহিম হোসেন নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালের দিকে প্রতিবেশীর বাড়িতে থাকা নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে রাকিব গুরুতর আহত হয় পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা গেছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park