1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

চট্টগ্রামকে অবৈধ ব্যানার ও পোস্টার মুক্ত করার ঘোষণা মেয়রেরঃ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

চট্টগ্রামকে অবৈধ ব্যানার ও পোস্টার মুক্ত করার
ঘোষণা মেয়রের
—————————————
মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।

নগরীর সৌন্দর্য রক্ষায় কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। আজ বুধবার তিনি সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে চকবাজার এলাকায় অবৈধ ব্যানার ও পোস্টার অপসারণ কার্যক্রমে অংশ নেন এবং ঘোষণা দেন—চট্টগ্রামকে অবৈধ ব্যানার ও পোস্টার মুক্ত করা হবে।
মেয়র বলেন, “যত্রতত্র ব্যানার-পোস্টার লাগানো নগরের সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমি আমার দলের নেতাকর্মীদেরও অনুরোধ করেছি এসব লাগানো থেকে বিরত থাকতে। এমনকি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নির্দেশ দিয়েছেন—শহরের সৌন্দর্য রক্ষায় যত্রতত্র ব্যানার লাগানো থেকে সবাইকে বিরত থাকতে হবে।”
তিনি শিক্ষার্থীদের অংশগ্রহণকে “ইতিবাচক ও অনুকরণীয়” বলে উল্লেখ করে বলেন, “শহর আমাদের, পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের সবার।” তিনি আরও জানান, ভবিষ্যতে বিজ্ঞাপন শুধুমাত্র সিটি কর্পোরেশনের অনুমোদিত ডিজিটাল বিলবোর্ডের মাধ্যমেই দেওয়া যাবে। কাপড় বা প্লাস্টিকের সাইনবোর্ড আর অনুমোদিত হবে না এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
মেয়র বলেন, “রাজনৈতিক বিভাজন নয়, ঐক্যের মাধ্যমে আমরা একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই।” এ সময় তিনি নগরের রাস্তাঘাট ও ব্রিজগুলো ভারী যানবাহনের চাপে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।এই অভিযানে চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। উপস্থিত ছিলেন চসিকের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তাবৃন্দও।
ক্যাপশন:
চকবাজার এলাকায় শিক্ষার্থীদের সাথে অবৈধ ব্যানার ও পোস্টার অপসারণে অংশ নিচ্ছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park