1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ময়মনসিংহে অপহৃত দুই জনকে উদ্ধার,চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৬৯ বার পঠিত

ময়মনসিংহে অপহৃত দুই জনকে উদ্ধার,চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেফতার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলার ফুলপুর থানা এলাকা থেকে অপহৃত দুই ভিকটিমকে উদ্ধারসহ চাঁদাবাজ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গ্রেফতারকৃতরা হলেন— মোখলেছুর রহমান স্বপন (২৫), মফিজুল ইসলাম (৫২), আলেপ হোসেন (৩২), মোশারফ হোসেন (৩২) ও বাবুল মিয়া (২০)।

র‌্যাব জানায়, অভিযোগের ভিত্তিতে জানা যায়— কুড়িগ্রামের টাইলস মিস্ত্রি মোঃ রেজাউল করিম (৪৩) টাইলসের কাজের জন্য ফুলপুরে আসেন। পূর্ব পরিচিত মোখলেছুর রহমান স্বপনের বাড়িতে রেজাউল করিম ও তার বন্ধু মোঃ সাকিব (২০) গেলে সংঘবদ্ধ চাঁদাবাজ দলের সদস্যরা তাদের আটক করে মারধর, ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এসময় নগদ ২০ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে আরও ৯০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। পরবর্তীতে আরও টাকা দাবি করা হয়।

ঘটনার পর রেজাউল করিম ফুলপুর থানায় মামলা করেন (মামলা নং-১০, তারিখ-১২ আগস্ট ২০২৫, ধারা-১৪৩/৩৪২/৩২৩/৩৮৫/৩৮৬/৩৮৭/৩৪ পেনাল কোড ১৮৬০) এবং র‌্যাব-১৪ ময়মনসিংহে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগ পাওয়ার পর সিপিএসসি র‌্যাব-১৪-এর একটি আভিযানিক দল ১২ আগস্ট রাত ৩টার দিকে ফুলপুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে এবং ভিকটিম দুই জনকে উদ্ধার করে। এসময় হাতিয়ে নেয়া এক লাখ দশ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফুলপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park