1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ত্রিশালে ধান ক্ষেত থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৬১ বার পঠিত
  1. ত্রিশালে ধান ক্ষেত থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ধান ক্ষেত থেকে রতন চন্দ্র সাহা (২৬) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সকালে উপজেলার কালিরবাজার রেল লাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রতন উপজেলার নলছিড়ি গ্রামের মতিলাল চন্দ্র সাহার ছেলে। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে কালিরবাজার রেল লাইন সংলগ্ন ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “ট্রেন থেকে পড়লে যেমন আঘাত লাগে, রতনের শরীরে তেমনি আঘাতের চিহ্ন রয়েছে। একটি হাত ভাঙা এবং কপালের চামড়া উঠে গেছে। তার পকেটে থাকা আইডি কার্ড দেখে পরিচয় শনাক্ত করা হয়।”

পরিবারের সঙ্গে সর্বশেষ বুধবার রতনের কথা হয়েছিল এবং সে জানিয়েছিল ২০ আগস্ট বাড়ি আসবে। এটি দুর্ঘটনা নাকি হত্যা—তা তদন্তের পর জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park