1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলের মাইজপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থী বিজয় কর্মকারের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৫৯ বার পঠিত

নড়াইলের মাইজপাড়ায়
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থী বিজয় কর্মকারের মৃত্যু

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের মাইজপাড়ায়
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থী বিজয় কর্মকারের মৃত্যু। নড়াইল সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা থেকে নিচে পড়ে বিজয় কর্মকার (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার মাইজপাড়া ইউনিয়নের মাইজপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজয় কর্মকার মাইজপাড়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামের বাসু কর্মকারের ছেলে। তিনি স্থানীয় মাইজপাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, সদর উপজেলার মাইজপাড়া এলাকায় শুক্রবার বিকেল ৫টার দিকে বিজয় কর্মকার নামে ওই কলেজ শিক্ষার্থী পাশের বাড়ির তিনতলার ছাদে শুকাতে দেওয়া কয়লা আনতে যায়। এসময় অসাবধানতাবশত বাড়িটির পাশ দিয়ে যাওয়া পল্লি বিদ্যুতের তারে জড়িয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তারপর সে প্রথমে পাশের বাড়ির একটি টিনসেড ঘরের চালার ওপর এবং পরবর্তীতে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সোহেলী জামান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park