1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ছেলের খোঁজে দিশেহারা পিতা, ৬ মাস ধরে নিখোঁজ সৌদি প্রবাসী সোহরাব”

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

“ছেলের খোঁজে দিশেহারা পিতা, ৬ মাস ধরে নিখোঁজ সৌদি প্রবাসী সোহরাব”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের কাচিনা গ্রামের বাসিন্দা মোঃ সফির উদ্দিন গত ছয় মাস ধরে নিখোঁজ প্রবাসী ছেলে সোহরাব হোসাইনের খোঁজে দ্বারে দ্বারে ঘুরছেন। ছেলের কোনো সন্ধান না পেয়ে তিনি চরম দুশ্চিন্তায় ভুগছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোহরাব হোসাইন (৩৫) ২০০৭ সালের ২৯ জুলাই কাজের উদ্দেশ্যে সৌদি আরবে যান। তিনি ‘তানিয়া আল খাইজ ওয়াটর’ নামের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। সর্বশেষ ২০২১ সালে দেশে এসে ছয় মাস অবস্থান করে পুনরায় সৌদিতে ফিরে যান।

গত রমজানের এক-দেড় মাস আগে সোহরাব সর্বশেষ মায়ের সঙ্গে কথা বলেন। সে সময় তিনি ভালো আছেন বলে জানান এবং কিছু টাকা পাঠান। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। ছেলের খোঁজে পরিবার বিভিন্ন জায়গায় যোগাযোগ করলেও কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, সোহরাব সৌদি আরবের কারাগারে আছেন—এমন খবর পেয়ে তার বাবা মোঃ সফির উদ্দিন গত ২৪ এপ্রিল ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেন। তবে দীর্ঘ চার মাস পার হলেও সন্তানের খোঁজ পাননি তিনি।

সোহরাবের মা জাহানারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“পুলাডা সৌদি গেছে মেলা বছর। কিছুদিন আগে টেহা পাঠাইছিল, কইছিল মন চাইলে খরচ কইরো। এরপর পাঁচ-ছয় মাস অইল কোনো খবর নাই। গ্রামের এক ছেরা কইছে আমার পোলা জেলো আছে। কিন্তু এখনো কোনো নিশ্চিত খবর পাই না। সরকারের কাছে দাবি, আমার পোলারে খুইজ্জা বাইর কইরা ফিরাইয়া দেউক।”

অসহায় পিতা সফির উদ্দিন বলেন,
“আমার ছেলে কোথায় আছে, কোন জেলে আছে—তা কিছুই জানতে পারছি না। আদৌ সে বেঁচে আছে কি না তাও নিশ্চিত নই। সরকারের কাছে একটাই দাবি, আমার ছেলের খোঁজ বের করে দেশে ফিরিয়ে আনা হোক।”

এদিকে, সোহরাবের ছেলে ছাইম, যিনি দশম শ্রেণিতে পড়েন, বলেন,
“বাবা বিদেশ থেকে প্রায়ই ফোন দিতো, পড়াশোনার খবর নিতো। এখন ছয় মাস ধরে বাবার কোনো ফোন পাই না। আমরা সবাই খুব চিন্তায় আছি। সরকারের কাছে বাবার খোঁজ চাই।”

পরিবারটির একমাত্র ভরসা এখন সরকারের পদক্ষেপ। তারা প্রশাসনের কাছে বারবার আবেদন জানাচ্ছেন—অন্তত সোহরাব হোসাইনের বেঁচে থাকার নিশ্চয়তা ও দেশে ফেরানোর ব্যবস্থা করা হোক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park