1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কুড়িগ্রামে কচুরিপানা থেকে সাব- রেজিস্ট্রারের লাশ উদ্ধার সৎ ভাই আটক

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

কুড়িগ্রামে কচুরিপানা থেকে সাব- রেজিস্ট্রারের লাশ উদ্ধার সৎ ভাই আটক

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা থেকে সাবেক সাব-রেজিস্ট্রার সহিবুর রহমান স্বপন প্রধানের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার মডেল মসজিদের পাশের গেদ্ধারের বিলের কচুরিপানার নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত স্বপন প্রধান নাগেশ্বরী শহরের সাতানী পাড়ার বাসিন্দা ছিলেন। তিনি একসময় সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, কয়েক বছর আগে তিনি গোদ্ধারের পাড় বিলের পাশে জমি কিনে ‘লেক সিটি’ নামক একটি স্থাপনা নির্মাণ করেন। বিলের পাশেই তার মালিকানাধীন হলিকেয়ার ক্লিনিক-এর একটি কক্ষে মাঝেমধ্যে বসতেন তিনি।

স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়। পুলিশও প্রাথমিকভাবে হত্যার সম্ভাবনার কথা জানাচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তালহা নামের এক সৎ ভাইকে আটক করেছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মরদেহটি কচুরিপানার নিচে লুকানো ছিল। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি একটি হত্যাকাণ্ড। তবে তদন্তের পর বিস্তারিত বলা যাবে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park