1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কালিহাতীতে ৭৭ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান।।

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

কালিহাতীতে ৭৭ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান।।
গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধিঃ
“এসো পুরুষ, এসো নারী—সবাই মিলে দেশ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে কালিহাতীতে এক অনন্য উদ্যোগের মাধ্যমে ৭৭টি বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে কালিহাতী অডিটোরিয়ামে সামাজিক সংগঠন ‘সাম্যের পথে’ এর আয়োজনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও শিল্পপতি বেনজির আহামেদ টিটো। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাবিনা আহামেদ।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এস. এম. আব্দুল আউয়াল।
অনুষ্ঠানের উদ্বোধক বেনজির আহমেদ টিটো বলেন,
“শিক্ষাই জাতির মেরুদণ্ড। দেশের উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে হলে তাদের শিক্ষার প্রতি যত্নবান হতে হবে। মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানে জাতির ভবিষ্যৎকে আলোকিত করা। ‘সাম্যের পথে’র মতো সামাজিক সংগঠন আজ যে মানবিক উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার সহিদুর রহমান সিদ্দিকী প্রমুখ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
○অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মালিহা আক্তার তাসলিম।
‘সাম্যের পথে’ এক ঝাঁক তরুণ-তরুণীকে সঙ্গে নিয়ে শিক্ষাবৃত্তি, সামাজিক সহযোগিতা, মানবিক সেবা ও সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাদের বিশ্বাস—মেধার সঠিক বিকাশ ঘটলে আলোকিত সমাজ গড়ে উঠবে, আর সেই আলোকিত মানুষরাই দেশকে এগিয়ে নেবে।

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধিঃ
০১৭১২৭২০৭৮৭

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park