1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বারহাট্টায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১১৫ বার পঠিত

বারহাট্টায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ ” অভয়াশ্রম গড়ে তুলি,দেশী মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে।কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, পোনা অবমুক্তি, শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান।

পরে উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস.এম গোলাম হোসাইনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান,বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান, বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামছ উদ্দিন আহমেদ বাবুল,বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, উপজেলা মৎসজীবী দলের সভাপতি শহিদ মড়ল,উপজেলা জামায়াতের সেক্রেটারি বাছির উদ্দিন সহ প্রমুখ।

এছাড়া মৎস্য চাষী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, শিক্ষকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা পরবর্তী ৩ জন সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।তারা হলেন সানোয়ার হোসেন ঠাকুর,রশীদ আলম তালুকদার, সুলতান আহমদ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান জানান দেশী মাছ পেতে হলে আগে সাধারণ মানুষদের সচেতন হতে হবে। কারণ মা মাছ কে যদি ডিম সহ মেরে ফেলা হয় তাহলে সেটা বংশবৃদ্ধি করতে পারেনা।এছাড়াও দেশী মাছের রেণু ধ্বংসকরা চায়না দুয়ারী জাল ব্যবহারে সবাইকে বিমুখ হতে হবে।বারহাট্টা উপজেলা প্রশাসন চায়না দুয়ারী জাল সহ সকল জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park