1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

উলিপুরে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৬১ বার পঠিত
  • উলিপুরে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগষ্ট) দুপুরে উলিপুর জাতীয়তাবাদী সেচ্ছাসেবক ও পৌর শাখার আয়োজনে ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করা হয়। র‍্যালিটি বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি তাসভীর উল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সরকার, এরশাদুল হাবীব নয়ন, পৌর বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ। র‍্যালি শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পৌর সদস্য সচিব হামিদুজ্জামানের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহঃ প্রচার সম্পাদক আকতারুজ্জামান রনি। এসময় তিনি বলেন, সেচ্ছাসেবক দল জনগণের দল। জনগণের কল্যানে কাজ করে থাকেন। সামনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচনে সেচ্ছাসেবক দল গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। এসময় তিনি নিবন্ধন ও মার্কা বিহীন দলকে হুশিয়ারী করে বলেন, হয় রাজনীতি করেন নাহলে চুপ থাকেন। আরও বলেন, র‍্যালি করার কারণে শহরে জন দূর্ভোগ হওয়ায় সকলের নিকট ক্ষমা প্রার্থনা করেন তিনি। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল আরমান, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আরিফ হোসেন কাজল, যুগ্ন আহ্বায়ক তৌফিক সেতু, উপজেলা সদস্য সচিব রাজ্জাকুল ইসলাম রিপন, পৌর আহ্বায়ক রাঙ্গা জামান। আলোচনা শেষে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্ন এবং ফলজ বৃক্ষরোপণ ও শহরের বিভিন্ন এলাকায় ডাস্টবিন স্থাপনা কর্মসূচির উদ্বোধন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park