1. admin@kbtvnews24.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বটিয়াঘাটা সার্ব রেজিস্ট্রার এর কার্যালয় সঠিক দলিল নিয়ে গেলেও সার্ব রেজিস্ট্রার অনজু ঘোষ প্যাচমারে টাকা খাওয়ার জন্য আর টাকা না খেতে পারলে দিনের পর দিন ঘুরায় নাকে দড়ি দিয়ে এবং তাঁর অফিসে সরাসরি ঘুষ লেনদেন হয়। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গাঙচিল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ বটিয়াঘাটা উপজেলার পুরানো কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন কমিটি গঠনকল্পে এক সভা গতকাল শনিবার বেলা ১১ টায় বটিয়াঘাটা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। অধ্যাপক এনায়েত আলী পলাশে দলীয় পরিচয় দিয়ে অমিত মোস্তফা খাঁন এর জমি জবর দখলের এবং কাঠাল গাছ কাটার অভিযোগ মোঃ মুক্তাদির হোসেন, কালিগঞ্জ প্রতিনিধী।  গাজীপুর জেলা শ্রীপুর থানা পুলিশের অভিযানে ৭৭৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১জন আসামী গ্রেফতারের ঘটনায় মামলা দায়ের খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভায় যাচাই-বাছাই শেষে ১১ নতুন সদস্য অন্তর্ভুক্ত টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ কালীগঞ্জে তোফাজ্জল ডাক্তারের জানাজা ও দাফন সম্পন্ন তুমুলিয়া প্রিমিয়াম লীগ ফুটবল টিপি এস,( সিজন ৩) টুনামেন্টপর উদ্ভোদন অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি

বাগেরহাটে সরকারী খাল অবমুক্ত করার দাবীতে অবস্থান কর্মসূচি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১০০ বার পঠিত

বাগেরহাটে সরকারী খাল অবমুক্ত করার দাবীতে অবস্থান কর্মসূচি

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটে দীর্ঘদিন দখল হয়ে থাকা সকল সরকারী খাল অবমুক্ত করার দাবীতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকালে বাগেরহাট সদর উপজেলার দশানী ট্রাফিক মোড়ে কাড়াপাড়া, ষাটগম্বুজ ও খানপুর ইউনিয়নের সাধারণ মানুষ এবং এক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচিতে কৃষকদল নেতা আসাফুদৌলা জুয়েল, জামায়াত নেতা মন্জুরুল হক রাহাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলার সাবেক আহ্বায়ক এসএম সাদ্দাম হোসেন, এনসিপি নেতা শেখ সোহেল, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, বিএনপি নেতা শেখ রাসেল’সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া এক্টিভিস্টা বাগেরহাটের সদস্য এসএম ইমরান, অর্নব মিস্ত্রি, অর্নব মন্ডল, বেল্লাল মল্লিক, শেখ আল আমিন, অমিত শীল, মিথিলা আক্তার, সুমিত ভট্টাচার্য, মাহফুজ মাঝি’সহ প্রায় তিন শতাধিক যুব সদস্য ও গ্রামবাসী কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাগেরহাটের বিভিন্ন ইউনিয়নে দীর্ঘদিন ধরে সরকারী খাল দখল হয়ে আছে। এর ফলে হাজার হাজার একর জমি অনাবাদি পড়ে রয়েছে এবং কৃষি উৎপাদনে মারাত্মক ক্ষতি হচ্ছে। বছরে শত শত কোটি টাকার ক্ষতি সয়তে হচ্ছে কৃষক’সহ সাধারণ মানুষকে। বক্তারা অভিযোগ করেন, খালগুলো অবৈধভাবে দখল করে রাখলেও প্রশাসন এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।

তারা আরও বলেন, জনগণের স্বার্থে দখলমুক্ত খাল পুনরুদ্ধার করা এখন সময়ের দাবি। অবিলম্বে সকল সরকারী খাল অবমুক্ত করে সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park