1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বারহাট্টায় সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১১৮ বার পঠিত

বারহাট্টায় সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ৩ টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বর্ণাঢ্য র‍্যালি তে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সভাপতি মফিদুল আলম খান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, নেত্রকোনা জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুলায়মান হাসান রুবেল,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, ,উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৩ নং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন ঠাকুর,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ রব্বানী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান এম এ আওয়াল সহ প্রমুখ। র‍্যালিটি মডেল মোড় থেকে বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল ইসলাম শেখের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য দেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সভাপতি মফিদুল আলম খান সহ উপজেলা বিএনপি ও উপজেলা সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park