1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

গফরগাঁওয়ে শিশু ধর্ষণের মামলায় মসজিদের ইমাম আল-আমিন সিলেট থেকে গ্রেফতার”

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

“গফরগাঁওয়ে শিশু ধর্ষণের মামলায় মসজিদের ইমাম আল-আমিন সিলেট থেকে গ্রেফতার”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের মাইজবাড়ি এলাকার বাগবাড়ী গ্রামে শিশু ধর্ষণ মামলার আসামি মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষক মো. আল-আমিন (৩০) কে সিলেট থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। তিনি মৃত মাওলানা আবুল কালাম আজাদীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় আল মদিনা জামে মসজিদের ইমাম আল-আমিন প্রায় তিন মাস ধরে মক্তবে ওই শিশুকে ধর্মীয় শিক্ষা দিয়ে আসছিলেন। গত ৩১ জুলাই সকালে পাঠ শেষে কৌশলে শিশুটিকে আলাদা কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে পাগলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, ঘটনার পর থেকে আসামি আল-আমিন পলাতক ছিলেন। অভিযোগের পরপরই র‌্যাব-১৪ এর সিপিএসসি ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে। পরবর্তীতে সদর কোম্পানি র‌্যাব-৯ সিলেটের সহযোগিতায় শুক্রবার (২২ আগস্ট ২০২৫) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে সিলেট মহানগর পুলিশের সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আল-আমিনকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park