1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

উলিপুরে জূলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভা

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৬৪ বার পঠিত

উলিপুরে জূলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভা
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কবি, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, দেশে শেখ হাসিনার মতো স্বৈরাচারী ও দমনমূলক সরকার যেন আর কখনো ক্ষমতায় ফিরতে না পারে। তিনি বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম ছাড়া সাম্প্রতিক গণ-অভ্যুত্থান সম্ভব হতো না।
শনিবার ২৩ আগস্ট
দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফরহাদ মজহার বলেন, “বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। একইভাবে তারেক রহমানকেও গ্রেনেড হামলার মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। আদালতের ন্যায়বিচারের মাধ্যমে তিনি খালাস পেয়েছেন। গত ১৬ বছরে বিএনপি ও জামায়াতসহ বিরোধী দলের হাজারো নেতাকর্মীর নামে শেখ হাসিনা সরকার মিথ্যা মামলা দিয়েছে।”
তিনি আরো বলেন, “জনগণের দাবির মুখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতায় গিয়েই অবশেষে নির্বাচন ঘোষণা করতে বাধ্য হয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। সেনাবাহিনীর সমর্থন ছাড়া এ সরকার টিকে থাকতে পারবে না।”
রাজনীতির পুনর্গঠন প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, “বিদেশ থেকে এসে কেউই বাংলাদেশের জনগণের মনস্তত্ত্ব ও সংগ্রামের ব্যথা বুঝতে পারবে না। তাই আমাদের অত্যন্ত সচেতন হতে হবে। ছোট-বড় সব রাজনৈতিক দলের মতামতকে গুরুত্ব দিয়ে একটি গ্রহণযোগ্য গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে, যেখানে নতুন রাষ্ট্র বিনির্মাণ সম্ভব হবে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক নেছারউদ্দীন। সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন। এসময় বক্তব্য দেন সাংবাদিক শাহরিন আরাফাত, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, জুলাই যোদ্ধা আবদুল্লাহ আল নাহিন, অধ্যাপক আব্দুল বারী, সহকারী অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park