1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ময়মনসিংহে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড”

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৮২ বার পঠিত

“ময়মনসিংহে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে কলেজছাত্র ইব্রাহিম খলিল হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় দুইজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৫ আগস্ট ২০২৫) দুপুরে বিশেষ দায়রা জজ ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট মোঃ রেজাউল করিম দুলাল নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন— নগরীর পাটগুদাম কাশবন এলাকার নিশাদ, খোরশেদ, তুষার, সবুজ ও প্যারিস ডায়মন্ড। এদের মধ্যে খোরশেদ পলাতক রয়েছেন। আর সাদ্দাম ও পাভেল নামের দুইজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলার সূত্র

গফরগাঁও উপজেলার রৌহা মধ্যপাড়ার মাওলানা জালাল উদ্দিনের ছেলে ইব্রাহিম খলিল ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

২০১৮ সালের ১৮ জানুয়ারি রাতে বাবার জন্য ওষুধ কিনতে বের হলে কেওয়াটখালি এলাকায় ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির এক পর্যায়ে খলিলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরদিন নিহতের ভগ্নিপতি সারোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় আসামি পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট মোঃ আকরাম হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park