1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ময়মনসিংহ নান্দাইলে এনসিপি থেকে চার নেতার একযোগে পদত্যাগ”

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১১৩ বার পঠিত

ময়মনসিংহ নান্দাইলে এনসিপি থেকে চার নেতার একযোগে পদত্যাগ”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে একযোগে পদত্যাগ করেছেন উপজেলা সমন্বয় কমিটির চার নেতা। দলের আদর্শ ও নীতিনৈতিকতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (২৫ আগস্ট ২০২৫) পদত্যাগকারী চার নেতা সাংবাদিকদের কাছে তাদের স্বাক্ষরিত পদত্যাগপত্রের অনুলিপি তুলে ধরেন। এর আগে তারা লিখিত পদত্যাগপত্র দলটির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলামের নিকট জমা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন— উপজেলা সমন্বয় কমিটির সদস্য মোঃ কাওছার আহম্মেদ জিসান, আশেক আলী মণ্ডল, শেখ সাদি ও মোহাম্মদ উল্লাহ।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, “আমরা এনসিপির বিভিন্ন দায়িত্ব পালন করেছি। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি, দলটির মধ্যে প্রয়োজনীয় নীতি, আদর্শ ও নৈতিকতা অনুপস্থিত। এ কারণেই আমরা দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

এ বিষয়ে নান্দাইল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলাম বলেন, “আমি এখনো বিষয়টি জানি না। কারা পদত্যাগ করেছেন বা কেন পদত্যাগ করছেন, সেটিও আমার জানা নেই।”

উল্লেখ্য, গত জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। গঠনের পর থেকেই দলটি অভ্যন্তরীণ মতবিরোধ ও সংগঠনিক সংকটে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park