1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

গফরগাঁওয়ে শীলা নদীতে মাছ ধরতে নেমে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

গফরগাঁওয়ে শীলা নদীতে মাছ ধরতে নেমে যুবকের মৃত্যু

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে রাকিব মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সকালে উপজেলার যশরা ইউনিয়নের তাল এলাকায় শীলা নদীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব ওই এলাকার মৃত আতাহার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একই এলাকার আরেক যুবকের সঙ্গে শীলা নদীতে মাছ শিকার করতে যান রাকিব। নদীতে নামার কিছুক্ষণ পরই তিনি পানিতে তলিয়ে যান। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। কিছুক্ষণ চেষ্টার পর এলাকাবাসী রাকিবের মরদেহ উদ্ধার করেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নদীতে মাছ ধরতে গিয়ে একজন যুবক মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park