1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বারহাট্টায় চা-দোকানীর রহস্যজনক মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৫৩ বার পঠিত

বারহাট্টায় চা-দোকানীর রহস্যজনক মৃত্যু

ওমর ফারুক আহম্মদ
বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার বারহাট্টায় মিলন মিয়া (৫৫) নামের এক চা-দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চিরাম ইউনিয়নের নিজ চিরাম গ্রামের কামাল মেম্বারের বাড়ির পিছনের পুকুরপাড় থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। মিলন এই গ্রামের হোছেন আলীর ছেলে। তার মৃত্যুকে রহস্যজনক বলছেন অনেকেই।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, মিলনের মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য নেত্রকোণা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়সূত্র জানায়, কামাল মেম্বারের ছেলে লিটন মিয়া (৪২) ও ওই মিলন মিয়া অনেক সময় একসাথে চলাফেরা করতেন। বৃহস্পতিবার রাত দুইটার দিকে লিটনকে তার নিজের বাড়ির পাশ থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় লিটন ও মিলন একসাথে ছিলেন। পুলিশ লিটনকে নিয়ে যাওয়ার সময় তার ঘরের চাবি মিলনের হাতে দিয়ে যান। আনুমানিক দুইঘন্টা পর মিলন মিয়ার মৃত্যূ ঘটে। মারা যাওয়ার আগে তার খিচুনি ও বার বার বুমি হয়। মিলন মাদকসেবি ছিলেন। চিরামবাজারে তার একটি চায়ের দোকান আছে। লিটনের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এলাকার কিছুলোক এই সর্বনাশা ব্যবসার সাথে জড়িত।

কামাল মেম্বার জানান, মিলনের বুমি করার খবর পেয়ে আরো লোকজনসহ ঘটনাস্থলে যাই। তাকে পানি দেই, সুস্থ করার চেষ্ঠা করি। কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। তবে তিনি মাদক ব্যবসার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, লিটনকে বিদ্যূতের একটি মালায় এরেস্ট করা হয়।

ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, মাদকসহ অন্য একটি মামলার ওয়ারেন্টের আসামী হিসেবে লিটনকে গ্রেফতার করা হয়। চিরাম এলাকায় মাদক ব্যবসা হয় বলে শুনেছি। এ ব্যাপারে আমাদের তৎপরতাও রয়েছে। কিন্তু এলাকার লোকজনের সহায়তা না থাকায় ভালো ফলাফল পাওয়া যাচ্ছে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park