1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

উলিপুরে জাতীয় পার্টির নব-নির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার পঠিত

উলিপুরে জাতীয় পার্টির নব-নির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে জাতীয় পার্টির নব-নির্বাচিত কমিটির পরিচিতি-মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০আগস্ট) দুপুরে উপজেলার গুনাইগাছ এলাকায় জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়।
উপজেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল আজিজ মিন্টু মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আতিয়ার রহমান মুন্সি, সদস্য সচিব আব্দুস সোবহান, সদস্য সফিকুল ইসলাম হৃদয়, আফজাল হোসেন, সদস্য রুহুল আমিন রুকু, আমজাদ হোসেন, সিদ্দিক মাষ্টার, আব্দুর রাজ্জাক মেম্বার, আব্দুল খালেক, আবুল কালাম আজাদ, তোজাম্মল হক রঞ্জু ও উপজেলা কৃষকপার্টির সভাপতি আলম মিয়া প্রমুখ। উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক পত্রে উলিপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। এতে সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমানকে আহবায়ক, আইয়ুব আলী সরকার, আব্দুল বাতেন সরকার, জয়নাল আবেদীন ও বেলাল হোসেনকে যুগ্ম আহবায়ক এবং আব্দুস সোবহানকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park