1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ভালুকায় লিটার ব্যবহার বন্ধে যুবদলের মানববন্ধন, ১৫ দিনের সতর্কবার্তা

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৪৭ বার পঠিত
  • ভালুকায় লিটার ব্যবহার বন্ধে যুবদলের মানববন্ধন, ১৫ দিনের সতর্কবার্তা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় মাছ চাষে পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর মরা-পঁচা মুরগি, মরা মুরগির নাড়িভূঁড়ি ও মুরগির লিটার ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকালে সচেতন নাগরিক সমাজের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, খন্দকার মওদুদ আহমেদ আপেল, রুহুল আমিন, মাহমুদুল হাসান বাবু, কামরুজ্জামান তুহিন, আজহারুল ইসলাম সাগর, গোলাপ হোসেন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাছের খাদ্যে মরা-পঁচা মুরগি, নাড়িভূড়ি ও মুরগির লিটার ব্যবহার মানবদেহের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি করছে। তারা অবিলম্বে এই অবৈধ ও ক্ষতিকর কার্যক্রম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা আরও হুঁশিয়ারি দেন, আগামী ১৫ দিনের মধ্যে মুরগির লিটার ব্যবহার বন্ধ না হলে উপজেলা পরিষদ ঘেরাওসহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park