1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বাগেরহাটে হোমিওপ্যাথিক ডাক্তারদের ‘ডা.’ পদবি ব্যবহার নিষেধাজ্ঞার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২০ বার পঠিত

বাগেরহাটে হোমিওপ্যাথিক ডাক্তারদের ‘ডা.’ পদবি ব্যবহার নিষেধাজ্ঞার প্রতিবাদে মানববন্ধন

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত হোমিওপ্যাথিক ডাক্তারদের নামের পূর্বে “ডা.” পদবি ব্যবহারে নিষেধাজ্ঞার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে, কলেজ প্রাঙ্গণে শিক্ষক, চিকিৎসক, ডিএইচএমএস ডিগ্রিধারী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক জারীকৃত ১৩ নভেম্বর ২০২৩ তারিখের নির্দেশনায় বলা হয়েছে, আইনের (১৩) ধারা অনুযায়ী “হোমিওপ্যাথিক চিকিৎসক” বা “Homoeopathic Doctor” পদবী ব্যবহার করতে পারবে। কিন্তু সম্প্রতি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রনারয় অধীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক জারীকৃত নির্দেশনায় বলা হয় হোমিওপ্যাথিক চিকিৎষকরা ডাঃ ব্যবহার করতে পারবে না। অনতিবিলম্বে এই আদেশ বাতিল করা ও এই আদেশ দেওয়ার তীব্র প্রতিবাদ জানান।

বক্তারা আশংকা প্রকাশ করে বলেন, এতে করে দেশের হাজার হাজার হোমিও চিকিৎসক পেশাগতভাবে হেয় হচ্ছেন এবং সাধারণ জনগণ বিভ্রান্ত হচ্ছেণ।

ডিএইচ.এমএস ডক্টরস এসোসিয়েশেনের সভাপতি ও কলেজের অধ্যক্ষ ডাঃ এইচ এম একরাম আলী হাওলাদারের এর সভাপতিত্বে মানববন্ধনে অন্যন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ডাঃ খন্দকার আব্দুস সালাম, ঢাঃ এম. আক্তারুজ্জামান, ডাঃ আব্দুল লতিফ, ডাঃ ফরিদ উদ্দিন, ডাঃ পার্থ প্রতীম পাল, ডাঃ আশোক কুমার দেবনাথসহ অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা আরও বলেন, হোমিও চিকিৎসকরা দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্য খাতে অবদান রেখে চলেছেন। তাদের “ডা.” পদবির স্বীকৃতি বাতিল হলে তা চিকিৎসা সেবায় নেতিবাচক প্রভাব ফেলবে। বক্তারা দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park