1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কালীগঞ্জে কাউছার আহম্মেদ কাজল ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্কদের আর্থিক সহায়তা

  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

কালীগঞ্জে কাউছার আহম্মেদ কাজল ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্কদের আর্থিক সহায়তা

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে কাউছার আহম্মেদ কাজল ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় বয়স্কর মুসল্লিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে কালীগঞ্জ পৌর ১ নম্বর ওয়ার্ড দুর্বাটি এলাকায় ৮ জন বয়স্করদের নগদ ৫ শত টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিমাসে তাদের ৫ শত টাকা করে দেয়া হবে। ফাউন্ডেশনের পরিচালক ও পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাউছার আহম্মেদ কাজল স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে আর্থিক সহায়তার মাধ্যমে এর কার্যক্রম শুরু করেন।
এই সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুল হক কাজী, সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য খোরশেদ আলম কাজল, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন আকন্দ, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপ-রেজিষ্ট্রার ইসমাইল হোসেন মাঝি, কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাবেক নেতা বদরুউল আলম, বিএনপির নেতা আমজাদ হোসেন, রতন মিয়া, ওয়ার্ড ছাত্রদলের সাধারন সম্পাদক মো.আনাস বিন হোসাইন প্রমুখ।
ফাউন্ডেশনের পরিচালক কাউছার আহম্মেদ কাজল বলেন, বয়স্কর মানুষেরা সমাজে অবহেলিত। এই বয়সে তাদের পরিবারের অনেকে খোঁজখবর রাখেন না। পাশাপাশি সমাজের মানুষও তাদের তেমন সাহায্য সহযোগিতা করেন না। আমার বাবা এই পৃথিবী থেকে চলে গেছেন। আমার বাবা বেঁচে থাকলে আমি তো বাবার হাত খরচের জন্য অর্থ দিতাম। আমি মনে করি এই বয়স্কর মানুষগুলো আমার আপনজন। তাই আমি তাদের প্রতিমাসে আর্থিক সহায়তা করার জন্য এই ফাউন্ডেশন গড়ে তুলেছি। সমাজের বিত্তবানদের প্রতি আমার অনুরোধ তারাও যেন এলাকার বয়স্কর মানুষদের পাশে দাঁড়ান।

ছবির ক্যাপশন ঃ গাজীপুরের কালীগঞ্জে কাউছার আহম্মেদ কাজল ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় বয়স্কর মুসল্লিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park