1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নাগেশ্বরীতে ৮ বছরের শিশুর লাশ উদ্ধার; আটক ৪, মূল হোতা পলাতক

  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

নাগেশ্বরীতে ৮ বছরের শিশুর লাশ উদ্ধার; আটক ৪, মূল হোতা পলাতক
রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ছিট মালিয়ানি এলাকায় প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরিবারের অভিযোগ, প্রতিবেশী যুবক মমিনুল ইসলাম (২২) শিশুটিকে বলাৎকারের পর হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে সেপটিক ট্যাংকের ভেতর ফেলে রাখে। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।

নিহত শিশুর নাম মুরসালিন মিয়া (৮)। তিনি স্থানীয় মশিউর রহমান মুছা ও মনজু দম্পতির ছোট ছেলে। অভিযুক্ত মমিনুল ইসলাম একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় অভিযুক্তের মা মহসেনা বেগম, বোন ফাহিমা খাতুন (১৮) এবং প্রতিবেশী নজরুল ইসলাম ও তার স্ত্রী মনজু বেগমকে সহযোগিতার অভিযোগে আটক করা হয়েছে।

নিহত শিশুর পরিবার জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মুরসালিনের বড় ভাইয়ের বিয়ের আলোচনা চলছিল। এ সময় মমিনুল একাধিকবার শিশুটিকে ডেকে নিয়ে যায়। পরে সে তাকে নিজের ঘরে নিয়ে মোবাইলে ভিডিও দেখানোর প্রলোভন দেখিয়ে বলাৎকারের পর হত্যা করে।

সন্ধ্যায় মুরসালিনকে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। মমিনুল ও তার মা শিশুটিকে না দেখার কথা বললেও রাতেই তারা ঘরে তালা ঝুলিয়ে আত্মগোপন করে। এরপর শিশুটিকে না পেয়ে পরিবার এলাকায় মাইকিং করে সংবাদ দেয়।

শনিবার রাতে খোঁজাখুঁজির এক পর্যায়ে মমিনুলের বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে মুরসালিনের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ সময় ক্ষুব্ধ জনতা মমিনুলের নিজ বাড়ি ও নানার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরের সব আসবাব পুড়ে যায়।

পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং চারজনকে আটক করা হয়। তবে মূল আসামি মমিনুল ইসলাম, তার বাবা ফরিদ উদ্দিন, ভায়রা আব্দুল্লাহ ও শ্যালক মাসুম মিয়া এখনও পলাতক রয়েছে।

ঘটনার বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park