1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কুড়িগ্রামে জলমহাল উন্মুক্ত করনের দাবিতে প্রতিবাদ সভা ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৮ বার পঠিত

কুড়িগ্রামে জলমহাল উন্মুক্ত করনের দাবিতে প্রতিবাদ সভা ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ।

রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন এর ব্যানারে কুড়িগ্রামে জলমহাল উন্মুক্ত করনের দাবিতে প্রতিবাদ সভা ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে ।
কুড়িগ্রামে ব্যক্তি মালিকানা জমি ১ নং খতিয়ানে রেকর্ড করে ইজারাদার দিয়ে মাছ চাষ করানো হচ্ছে। এই মাছ চাষ করতে গিয়ে ইজারাদারা পানির স্রোতকে নানা ভাবে বাধাগ্রস্থ করে ফলে ভাসমান কচুরীপানা সহ বিভিন্ন ময়লা স্থানীয় কৃষকের দখলীয় জমিতে আটকে যায়। যার ফলে কৃষকদের জমিতে ফসল চাষের ব্যয় ও শ্রম বেড়ে যায় এবং কালখেপন হয়। স্থানীয় কৃষক নিজেদের জমিতে মাছ ধরতে গেলেও ইজারাদার তার বাহিনী দিয়ে নানান রকম হয়রানি করে। আমন ধান রোপনের জন্য কৃষকরা স্থানীয়ভাবে প্রস্তুতি নিচ্ছে । আগামী ১৫ দিনের মধ্যে ইজারাদার বাতিল করে স্থানীয় কৃষকদের জলমহাল উন্মুক্ত করা হলে কৃষকরা আমন ধান রোপন করতে পারবেন । ১০ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সকালে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন কুড়িগ্রাম জেলা কমিটির ব্যানারে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয় । রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন কুড়িগ্রাম জেলা কমিটির ব্যানারে এনাম রাজুর উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন কেন্দ্রীয় আহবায়ক মুহাম্মদ জালাল কাদেরী, জেলা আহবায়ক কমিটির রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মোর্শেদ আলম, আওয়াল এবং সভায় সভাপতিত্ব করেন আরিফুল ইসলাম জুয়েল ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park