1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কুড়িগ্রামে কৃষিজমি ভূটানকে লিজ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৫ বার পঠিত

‎কুড়িগ্রামে কৃষিজমি ভূটানকে লিজ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি
‎
‎ রুহুল আমিন রুকু , কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
‎
‎কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নের কৃষিজমি কেড়ে নিয়ে ভূটানকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) করার জন্য লিজ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে ইউনিয়নের মাধবরাম এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎
‎সমাবেশে ভোগডাঙ্গা ইউনিয়নের শত শত কৃষক অংশ নেন। হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। কৃষকদের দাবি প্রজন্মের পর প্রজন্ম ধরে আবাদ করা জমি ষড়যন্ত্রমূলকভাবে খাস খতিয়ানভুক্ত করে ভূটান রাজার কাছে লিজ দেওয়া হচ্ছে, যা তারা কোনোভাবেই মেনে নেবেন না।
‎
‎সভাপতিত্ব ও বক্তব্য সমাবেশে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন, ভোগডাঙ্গা ইউনিয়ন শাখার নেতা এরশাদুল মিয়া এবং সঞ্চালনা করেন ফারুক আহমেদ।
‎
‎এ সময় বক্তারা বলেন, এই জমি আমাদের বাপ-দাদার রক্ত-ঘামে অর্জিত সম্পদ। কোনো আলোচনা ছাড়াই বিদেশি শক্তির হাতে জমি তুলে দেওয়ার চক্রান্ত প্রতিহত করা হবে। আমরা জীবন দিতে রাজি, কিন্তু এক ইঞ্চি জমিও ছাড়ব না।
‎
‎বক্তারা আরও অভিযোগ করেন, সরকার একদিকে কৃষকের উন্নয়নের কথা বলে, অন্যদিকে কৃষকদের শেষ সম্বল কেড়ে নিয়ে ভূমিদস্যুদের হাতে তুলে দিচ্ছে।
‎
‎সমাবেশে বক্তব্য রাখেন, রাষ্ট্র সংষ্কার কৃষক আন্দোলনের উপদেষ্টা এ্যাডভোকেট রায়হান কবীর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল, জেলা আহ্বায়ক মনতাজ মিয়া, সদস্য সচিব রেজাউল করিম, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, এরশাদুল মিয়া সহ স্থানীয় কৃষক নেতারা বক্তব্য রাখেন।
‎
‎সমাবেশ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়, ভোগডাঙ্গা মৌজার জে.এল. নং ৪৩-এর জমিকে খাস খতিয়ানভুক্ত করার সিদ্ধান্ত বাতিল। ভূটান রাজার সঙ্গে সম্পাদিত ইপিজেড লিজ চুক্তি বাতিল। জমির প্রকৃত মালিকদের মালিকানা নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধ।
‎
‎নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এ অবৈধ প্রক্রিয়া বন্ধ না হলে কুড়িগ্রামের সর্বস্তরের কৃষক সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে তারা অনশন, মহাসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park