1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজারহাটে ইউপি সদস্যের প্রতারণার শিকার হত দরিদ্র পরিবার ।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

রাজারহাটে ইউপি সদস্যের প্রতারণার শিকার হত দরিদ্র পরিবার ।

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

রাজারহাটে এক ইউপি সদস্যের অভিনব প্রতারণা শিকার হয়েছেন আলেয়া বেগম( ৫৫)নামের এক বিধবা নারী। ঘটনা টি রাজারহাট সদর ইউনিয়নের ৪নং দিনা মৌজার পঞ্চাশার্ধ আলেয়া বেগম নামের এক বিধবা নারীর সাথে। ভুক্তভোগী নারী আলেয়া বেগম সাংবাদিক কে জানান রাজারহাট সদর ইউনিয়নের ৫নং ছাটমল্লিকবেগ ওয়ার্ডের মেম্বার হযরত আলী আমার সহ আরও কয়েকজন মহিলার কাছ থেকে ভিজিডি কার্ড দেওয়ার কথা বলে ৩ হাজার করে টাকা নেন।কিন্তু
বছর পেরিয়ে গেলেও কার্ডের কোন খবর নাই।কোন রকম কার্ড না পাওয়ায় আমি সহ আমার এলাকার আরও ৪/৫জনের টাকা ফিরত চাইলে হযরত মেম্বার টাকা না দিয়ে নানা তালবাহানা শুরু করেন।
আমি শারিরীক ভাবে অনেক অসুস্থ।আমি চিকিৎসার কথা বলে হযরত মেম্বারের কাছে টাকা ফিরত চাইলে ওনি টাকা ফিরত না দিয়ে বিধবা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আবারও প্রলোভন দেখায়।আমি আর প্রতারিত হতে চাই না,আমি আমার টাকা ফিরত চাই।

স্থানীয় একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানিয়েছেন,এই হযরত মেম্বার গ্রামের অসহায় বয়স্ক বিধবা নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেন।কোন সুবিধা কাউকে দেন না।এটা হযরত মেম্বারের বাটপারি।
এই বিষয়ে অভিযুক্ত হযরত মেম্বারকে সাংবাদিক এঘটনা জানার জন্য এই নাম্বারে 01727214591 একাধিকবার ফোন দিলে ফোন টি বারবার বন্ধ পাওয়া যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park