1. admin@kbtvnews24.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বটিয়াঘাটা সার্ব রেজিস্ট্রার এর কার্যালয় সঠিক দলিল নিয়ে গেলেও সার্ব রেজিস্ট্রার অনজু ঘোষ প্যাচমারে টাকা খাওয়ার জন্য আর টাকা না খেতে পারলে দিনের পর দিন ঘুরায় নাকে দড়ি দিয়ে এবং তাঁর অফিসে সরাসরি ঘুষ লেনদেন হয়। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গাঙচিল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ বটিয়াঘাটা উপজেলার পুরানো কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন কমিটি গঠনকল্পে এক সভা গতকাল শনিবার বেলা ১১ টায় বটিয়াঘাটা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। অধ্যাপক এনায়েত আলী পলাশে দলীয় পরিচয় দিয়ে অমিত মোস্তফা খাঁন এর জমি জবর দখলের এবং কাঠাল গাছ কাটার অভিযোগ মোঃ মুক্তাদির হোসেন, কালিগঞ্জ প্রতিনিধী।  গাজীপুর জেলা শ্রীপুর থানা পুলিশের অভিযানে ৭৭৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১জন আসামী গ্রেফতারের ঘটনায় মামলা দায়ের খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভায় যাচাই-বাছাই শেষে ১১ নতুন সদস্য অন্তর্ভুক্ত টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ কালীগঞ্জে তোফাজ্জল ডাক্তারের জানাজা ও দাফন সম্পন্ন তুমুলিয়া প্রিমিয়াম লীগ ফুটবল টিপি এস,( সিজন ৩) টুনামেন্টপর উদ্ভোদন অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি

ওএমএস’র অর্ধ কোটি টাকার চাউলের কোন হদিস নেই, দুদকের তদন্ত চলছে।

  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

ওএমএস’র অর্ধ কোটি টাকার চাউলের কোন হদিস নেই, দুদকের তদন্ত চলছে।

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান,

সরকারের দেওয়া ওএমএস এর ৩৯ লাখ টাকার চাল আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে
মাগুরা জেলার মোহাম্মদপুরে সরকারের দেওয়া ওএমএসের (খোলা বাজারে খাদ্য শস্য বিক্রি) প্রায় ৭৮ মেট্রিকটন চাল পরিবেশক উঠিয়ে নিলেও তা পৌঁছায়নি কার্ডধারীদের হাতে। এক মাস পেরিয়ে গেলেও পরিবেশকের (ডিলার) বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা।

এই অনিয়মে পরিবেশকের সংশ্লিষ্টতা থাকলেও উপজেলা প্রশাসন এবং খাদ্য নিয়ন্ত্রক বিভাগ নিশ্চুপ। খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৫ হাজার ৫৬৭ জন উপকারভোগী কার্ডধারীর অনুকূলে পরিবেশক হোসেনিয়া কান্তা ঋতুর নামে চাল বরাদ্দ দেওয়া হয় মোহাম্মদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে। কিন্তু সুবিধাভোগী কার্ডধারীদের সঙ্গে কথা বলে জানা যায়, এই উপজেলার আটটি ইউনিয়নে হতদরিদ্র কার্ডধারীরা কেউই সেই চাল পাননি।

এদিকে ওএমএস ডিলার থেকে চাল না পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন ছয় ইউনিয়নের টিসিবির পরিবেশক। দুই ইউনিয়নের ডিলার চাল পাওয়ার কথা স্বীকার করলেও কার্ডধারীদের কেউ চাল পাননি। অনুসন্ধানে দেখা যায়, জেলা খাদ্য বিভাগের চিঠিতে চলতি বছরের ১৫ মে ১৪১ নম্বর স্মারকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) খাতের চার উপজেলার মোট বরাদ্দের দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ দশমিক ৮৩৫ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছিল মোহাম্মদপুর খাদ্য নিয়ন্ত্রক অফিস।

অফিস নিবন্ধন বইতে (রেজিস্ট্রার) দেখা যায়, গত জুলাই মাসে ওএমএস পরিবেশক হোসেনিয়া কান্তা ঋতু স্বাক্ষরিত সরকারি গোডাউন থেকে ৫২ কেজির ১ হাজার ৫৩ বস্তা এবং ৩০ কেজির ৮৫৬ বস্তার ৭৭ দশমিক ৮৩৫ মেট্রিক টন ২৬ টাকা দরে চাল উত্তোলন করে। এই চাল আটটি ইউনিয়নের আটজন টিসিবির পরিবেশকের মাধ্যমে তদারকি (ট্যাগ) অফিসারের উপস্থিতিতে

হতদরিদ্র উপকারভোগী কার্ডধারীদের কাছে ৩০ টাকা দরে পাঁচ কেজি করে চাল বিক্রয় করার নিয়ম। এ নিয়ে আটটি ইউনিয়নের আটজন ডিলারের সঙ্গে কথা বলে জানা যায়, ছয়জন টিসিবির পরিবেশক জুলাই মাসের বরাদ্দকৃত চাল পাননি। এছাড়া বিনোদপুর এবং দীঘা ইউনিয়নের দুজন পরিবেশক চাল পাওয়ার বিষয়টি স্বীকার করলেও কার্ড ধারীরা চাল না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

একাধিক উপকারভোগী বলছেন, টিসিবির ডিলারদের কাছ থেকে তেল, চিনি, ডাল পেলেও চাল পাননি।
রাজাপুর ইউনিয়নের পারুল, শিউলী,দীঘা ইউনিয়নের স্বপ্নাসহ নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার কয়েকজন সুবিধাভোগী জানান, জুলাই মাসে তেল, চিনি, ডাল পেলেও তারা চাল পাননি। চাল নেই কেন জানতে চাইলে পরিবেশক উপকারভোগীকে বলেছেন চালের বরাদ্দ নেই।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মজনুর রহমান এ প্রতিবেদককে বলেন, আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। আমরা জুলাই মাসের বরাদ্দকৃত চাল ওএমএসের ডিলারকে বুঝিয়ে দিয়েছি। আপনার অভিযোগের ভিত্তিতে আমি পরিবেশককে ডেকে টিসিবি ডিলারকে চাল দেওয়ার প্রমাণাদি হাজির করতে বলেছি। অসঙ্গতি পেলে খাদ্য নিয়ন্ত্রক আইন মোতাবেক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন,আমরা অভিযুক্ত ব্যক্তিদের নামে নোটিশ করেছি। রবিবার বিকেলে অফিসে হাজির হয়ে লিখিত ব্যাখা দিবেন।

মোহাম্মদপুর উপজেলা টিসিবি পণ্যের তদারকির দায়িত্বে থাকা সহকারী শিক্ষা অফিসার প্রদীপ লস্কর বলেন, কার্ডধারীদের চাল প্রাপ্তি নিশ্চিত না হয়েই ডিলারের কাগজে স্বাক্ষর করে দিয়েছেন। তিনি বলেন, ‘জুলাই মাসের বরাদ্দকৃত চাল টিসিবির ডিলাররা কার্ডধারীদের কাছে বিক্রি করেছে কি না মনে পড়ছে না। তবে সই করে দিয়েছি মনে হয়।’ মোহাম্মদপুর উপজেলা ওএমএস পরিবেশক হোসেনিয়া কান্তা ঋতু ও স্বত্বাধিকারী নূর মোহাম্মদের সঙ্গে ব্যক্তিগত ভাবে বা ফোনে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার বলেন, ‘আমার জানামতে সব চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এরপরও কোনো অভিযোগ এলে খতিয়ে দেখা হবে।’

সার্বিক বিষয় (টিসিবি) ঝিনাইদহ ক্যাম্প অফিসের উপ-পরিচালক মোঃ আকরাম হোসেন বলেন,নিয়ম হলো ওএমএস ডিলাররা খাদ্য দপ্তর থেকে চাল এনে টিসিবি ডিলারদের বুঝিয়ে দেবে। সেক্ষেত্রে তাদের নির্ধারিত মুল্য বুঝে পেয়ে চলে যাবে। তবে গত মাসে টিসিবি গ্রাহকরা চাল পাইনি বিষয়টি আমি শুনেছি। সঙ্গে সঙ্গে জেলা খাদ্য কর্মকর্তাকে অবহিত করেছি।

মাগুরা জেলা খাদ্য কর্মকর্তা সন্দিপ বাবুর নাম্বারে একাধিক বার ফোন করলেও তিনি রিছিপ করেননি। যে কারণে তার মতামত নেওয়া সম্ভব হয়নি। একটি সুত্রে জানাগেছে,বিষয়টা নিয়ে দুদক তদন্ত শুরু করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park