1. admin@kbtvnews24.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বটিয়াঘাটা সার্ব রেজিস্ট্রার এর কার্যালয় সঠিক দলিল নিয়ে গেলেও সার্ব রেজিস্ট্রার অনজু ঘোষ প্যাচমারে টাকা খাওয়ার জন্য আর টাকা না খেতে পারলে দিনের পর দিন ঘুরায় নাকে দড়ি দিয়ে এবং তাঁর অফিসে সরাসরি ঘুষ লেনদেন হয়। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গাঙচিল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ বটিয়াঘাটা উপজেলার পুরানো কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন কমিটি গঠনকল্পে এক সভা গতকাল শনিবার বেলা ১১ টায় বটিয়াঘাটা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। অধ্যাপক এনায়েত আলী পলাশে দলীয় পরিচয় দিয়ে অমিত মোস্তফা খাঁন এর জমি জবর দখলের এবং কাঠাল গাছ কাটার অভিযোগ মোঃ মুক্তাদির হোসেন, কালিগঞ্জ প্রতিনিধী।  গাজীপুর জেলা শ্রীপুর থানা পুলিশের অভিযানে ৭৭৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১জন আসামী গ্রেফতারের ঘটনায় মামলা দায়ের খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভায় যাচাই-বাছাই শেষে ১১ নতুন সদস্য অন্তর্ভুক্ত টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ কালীগঞ্জে তোফাজ্জল ডাক্তারের জানাজা ও দাফন সম্পন্ন তুমুলিয়া প্রিমিয়াম লীগ ফুটবল টিপি এস,( সিজন ৩) টুনামেন্টপর উদ্ভোদন অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি

পূবাইলে কৃষকের ফসলি জমির উপর পাইপ লাইন, ফসলি জমি বিনষ্ট

  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

পূবাইলে কৃষকের ফসলি জমির উপর পাইপ লাইন, ফসলি জমি বিনষ্ট

স্টাফ রিপোর্টার
গাজীপুরের পূবাইলে জোরপূর্বক কৃষকের জমির উপর দিয়ে পাইপ লাইন স্থাপন করে বালু ড্রেজিংয়ের কাজ করছে একটি চক্র। ড্রেজিংয়ের কারণে পাইপ লাইন খুলে জমির উপর বালু পড়ে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। বিভিন্নজন ও দপ্তরে ওই চক্রের বিরুদ্ধে কৃষকরা অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। উল্টো কৃষকদের নানাভাবে হুমকি এবং ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে ওই চক্রটি। এই সংক্রান্ত বিষয়ে পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন কৃষকের পক্ষে সোড়ল গ্রামের জীতেন্দ্রনাথ চন্দ্রের ছেলে বাদল চন্দ্র দাস।
অভিযোগে জানা যায়, পূবাইলের বাড়ইবাড়ী গ্রামে দলিল উদ্দিন দুলালের ছেলে সাখাওয়াত, গিয়াজউদ্দিনের ছেলে মামুন ও সালাম মোল্লা মিলে গত ১ বছর যাবত প্রায় ১৫ জন কৃষকের ফসলি জমির উপর দিয়ে বালু ড্রেজিংয়ের জন্য পাইপ লাইন স্থাপন করেছে। এতে প্রায় ২০ বিঘা জমিতে কৃষি কাজ করতে পারছে না কৃষকরা। ওই কৃষকগুলোর একমাত্র কৃষি কাজই তাদের জীবন জীবিকা।
গত ১৫ সেপ্টেম্বর দুপুরে জমির মালিক কৃষকরা জমির উপর দিয়ে পাইপ লাইন স্থাপনে বাধা দিতে গেলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাদের মারতে তেড়ে আসে। জমির উপর দিয়েই তারা ডেজিংয়ের পাইপ স্থাপন করবেই। যদি কেউ বাধা সৃষ্টি করতে করে তাহলে তাদের এই জমিতে পুতে ফেলা হবে বলে হুমকি প্রদান করেন তারা। জমিতে না যাওয়ার জন্য তারা বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে যাচ্ছে। কৃষকরা যাতে তাদের জমিতে চাষ করতে এবং না যেতে পারে সেই জন্য বিবাদীগণ ১০/১৫ জনের একটি ভাড়াটে সন্ত্রাসী গ্রæপের পাহারা বসিয়েছে। কৃষকদের যেকোনো সময় খুন বা গুম করার হুমকিও দিচ্ছে তারা। বর্তমানে কৃষক ও তাদের পরিবার পরিজন দুঃচিন্তার মধ্যে জীবন যাপন করছে বলে অভিযোগ সূত্রে জানা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park