1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন
মো. মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের পুলিশ সুপারের নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন উপজেলার বক্তারপুর ইউনিয়নের ভক্তবাড়ি পুজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় ভক্তবাড়ি পুজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান মন্ডপে বিভিন্ন বিশৃঙ্খলা প্রতিরোধে তিনটি সিসি ক্যামেরা সচল আছে। আইন শৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রেখেছেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন আমাদের বক্তারপুর ইউনিয়নের ভক্তবাড়ি পুজা মন্ডপ পরিদর্শন করেছেন। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রাখছেন। আমরা এবারের সারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে করতে পারবো।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে উপজেলার ৪৩টি দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পাহারাদার ও স্বেচ্ছাসেবক নিয়োগের বিষয় গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে। এছাড়া দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park