1. admin@kbtvnews24.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পুলিশের উপস্থিতিতে পিটিয়ে হত্যা — পাইকগাছায় প্রসাব করাকে কেন্দ্র করে পিটুনিতে যুবকের মৃত্যু, হত্যার অভিযোগ জনগণের কল্যাণে জন্য কাজ করতে হবে,এলাকার উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে একে এম ফজলুল হক মিলন, এমপি গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে কার্য নির্বাহী সদস্য মরহুম আব্দুল হামিদ খান সহ সকল মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে । উদ্যমী রিপোর্টার খুঁজছে “কে বি টিভি নিউজ ২৪ ডটকমঃ বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহদাত বার্ষিকী উপলক্ষে গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল এর বিনম্র শ্রদ্ধা পটিয়ায় ১১ বছর বয়সী ৫ম শ্রেণীর স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক যুবক গ্রেপ্তার নড়াইলের কালিয়ায় পিআইও মোস্তফা কামাল বদলী হলেও কর্মস্থল ছাড়ছেন না কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মহা অষ্টমী পূজাতে কুমারী পূজা হল।

  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মহা অষ্টমী পূজাতে কুমারী পূজা হল।

নিত্যানন্দ মহালদার ব্যুরো চীফঃ

আজ ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার, শারদীয় দূর্গা উৎসবের মহা অষ্টমীতে আজ কুমারী পূজা খুলনা রুপসা উপজেলার ভৈরব নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা রাজাপুর গ্রামে শত বছরের প্রাচীন, সেনের বাজারের ভারত সেবা আশ্রম। তথা বিভিন্ন মন্দিরে কুমারী মায়ের পূজা অনুষ্ঠিত হয়েছে। তথা কুমারিকে মাতৃরূপে সাজিয়ে আসনে উপবেশন এর মাধ্যমে পুরাতন রীতি অনুযায়ী কুমারী পূজা পালিত হয়েছে।
সকাল থেকে ভক্তরা মুখরিত রয়েছেন মা দেবী দুর্গা দুর্গতিনাশিনীর শ্রী চরণের পুষ্পাঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে যথারীতিভাবে অঞ্জলি নিবেদন করেছেন।
আর এই কুমারী পূজা অতি প্রাচীন আমল থেকেই রামকৃষ্ণ মিশনে অষ্টমী পূজার দিন অনুষ্ঠিত হয়ে থাকেন। ভক্ত মন্ডলী শুদ্ধাচার মনে নিরামিষ আহার গ্রহন করে,দেবী মহামায়ার পূজা নিবেদন করতে মন্দিরে মন্দিরে এসে হাজির হয়েছে। এবং ভক্তদের সমস্বরে উচ্চারিত হতে শোনা গেছে ওঁং যাদেবী সর্বভূতেষু মাত্রিরূপেণ সংস্থিতা নমস্তেশ্যৈ নমস্তেশ্যৈ নমস্তেশ্যৈ নমো নমঃ।
পুরোহিত ও ভক্ত কন্ঠে দেবীর এই মন্ত্র সমস্বরে মুখরিত সকাল থেকেই প্রতিটি পূজা মন্ডপ।
আজ ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার কল্পারম্ভও বিহিত পূজার মধ্য দিয়ে মহা অষ্টমী পূজা শুরু হয়েছে তবে আজকের দিনের অষ্টমীর শাস্ত্রমতে মা দেবীদুর্গার সম্মুখে কুমারী পূজার প্রথা পালিত হয়েছে ।
তাছাড়া শাস্ত্রের রিতি অনুযায়ী সকালে কুমারী পূজা, অঞ্জলি প্রদান এবং এবার সকালেই সন্ধিপূজার মধ্য দিয়ে দেবীর অষ্টমী পূজার বিধান সমার্পণ করা হয়েছে মতে বিশেষ ভাবে উল্লেখ রয়েছে সনাতন শাস্ত্রে নারীকে শক্তি আর সামৃদ্ধির প্রতীকও বিবেচনা করা হয়। একইসঙ্গে নারীর চিরন্তন শুদ্ধতার প্রতীক মা ভগবতীর বেশপ্রকাশ।
তাছাড়া মহা অষ্টমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ১৬ টি উপকরণ দিয়ে এরপর অগ্নি জল বস্ত্র পুষ্প ও বাতাস এই পাঁচ উপকরণে দেওয়া হয় কুমারী মায়ের পূজা।
অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় পড়ানো হয়েছে পুষ্প মাল্য। কুমারী পূজা শেষে ভক্তরা মহাঅষ্টমীর পুষ্পাঞ্জলি নিবেদন করেছেন। এবং পরবর্তী ক্ষনে নবমী পূজার অঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রয়েছে মন্দির প্রাঙ্গণে।
এ সময় মন্দিরে আগত ভক্তদের নিকট তিন ঘন্টার ব্যবধানে অষ্টমী পূজার বিধান ও তাদের মনের আর্তি এবং দেবীর প্রতি মনস্কামনা সম্পর্কে জানতে চাইলে ভক্তরা তাদের মনের সংকল্প ব্যক্ত করে বলেন বিশ্বব্যাপী যে অশান্তির অগ্নির দাবানলে দগ্ধিত হচ্ছে তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি। এবং আমাদের সমাজে যে সকল মানুষের মাঝে আসুরিক মনোবৃত্তি রয়েছে তাদের শ্রদ্ধাচার মানসিকতা দানের জন্য প্রার্থনা করা হয়েছে।
মা প্রতিবছর স্বর্গ ছেড়ে মর্ত্যলোকে আমাদের মাঝে আসেন প্রতিটা মানুষের মনের শান্তি সমৃদ্ধি ও শুবুদ্ধি উদয় অভাব অনটন দুঃখ দুর্দশা নিবারন করে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে।
আজ মহা অষ্টমী নগরীর ১৩৫টি মন্ডপে পূজার অঞ্জলি প্রদান করেছেন মায়ের ভক্তরা। আগামীকাল১অক্টোবর বুধবার যথারীতি ভাবে নবমী পূজা অনুষ্ঠিত হবে।অঞ্জলি শেষে সকল ভক্তরা ব্রাহ্মণের হাত থেকে প্রসাদ গ্রহণ করে উপবাস ভাঙ্গে। ১ লা অক্টোবর গেন্ধামারি সার্বজনীন দূর্গা মন্দিরে সকাল ৯ টায় অঞ্জলি অনুষ্ঠিত হবে সকলে সময় মত উপস্থিত হবেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park