1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ভালুকায় আরিফ স্পিনিং মিলে শ্রমিকের মরদেহ উদ্ধার”

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পঠিত
  • “ভালুকায় আরিফ স্পিনিং মিলে শ্রমিকের মরদেহ উদ্ধার”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় আরিফ স্পিনিং মিলে রবিউল ইসলাম (৪০) নামে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় মিলের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রবিউল নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মেঘশিমুল গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে।

মিলের ডেপুটি ম্যানেজার আরিফুল ইসলাম জানান, দীর্ঘ সময় রবিউলকে না দেখে সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে এক শ্রমিক জানান, টয়লেটের দরজা দীর্ঘক্ষণ ধরে বন্ধ রয়েছে। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে রবিউলকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপর দ্রুত তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের স্ত্রী নাজমা আক্তার ও ছেলে সাইম অভিযোগ করে বলেন, রবিউলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তারা।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মালেক বলেন, “হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park