1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

শিশুদের সুরক্ষায় মিডিয়ার ভূমিকা ও নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

শিশুদের সুরক্ষায় মিডিয়ার ভূমিকা ও নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিত্যানন্দ মহালদার ব্যুরোচীফঃ

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও কমিউনিটি ফোরামের যৌথ উদ্যোগে এবং মহিলা ও শিশুকিশোরী সাংবাদিকদের অংশগ্রহণে “শিশুদের সুরক্ষায় মিডিয়ার ভূমিকা ও নীতিমালা বিষয়ক বিশ্লেষণমূলক সভা” খুলনার একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মশালায় নারী, শিশু, কিশোরী, সাংবাদিকসহ খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা শিশু সুরক্ষার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এর সমাধান নিয়ে আলোচনা করেন।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯ এর সহযোগিতায়, কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড–৩ এর আওতায়, ধ্রুব এলায়েন্স (ধ্রুব, সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ) এর সার্বিক ব্যবস্থাপনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় এলায়েন্সের টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক ও আনিছুর রহমান কবির, এবং এডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইভানা আফরিন পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্প ও বিভিন্ন নীতিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অ্যাডভোকেট পপি ব্যানার্জি।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের রিপোর্টার কৌশিক দে,

দৈনিক খুলনা টাইমসের সম্পাদক সুমন আহমেদ,

চ্যানেল নাইন-এর খুলনা বিভাগীয় প্রধান সুনীল চৌধুরী,

খুলনা সিটি কর্পোরেশনের লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান,মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দিকী,তথ্য অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার তরুণ কুমার মণ্ডল,এবং বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবির।এছাড়াও উপস্থিত ছিলেন —

দৈনিক খুলনা গেজেটের স্টাফ রিপোর্টার একরামুল হক লিপু, মোহাম্মদ সিয়াম,খুলনার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ,ধ্রুব, সিডাব্লিউএফ ও সিএমকেএস-এর এডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার মনিরুল ইসলাম, প্রশান্ত কুমার মণ্ডল, রঞ্জন নিকোলাস,

এবং বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও কমিউনিটি ফোরামের সদস্যবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park