1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর সন্ত্রাসী হামলায় ৫ সাংবাদিক আহত

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর সন্ত্রাসী হামলায় ৫ সাংবাদিক আহত

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের কচুয়ায় পেশাগত দায়িত্ব পালনের সময় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর ৫ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
১১ অক্টোবর আনুমানক ১.১৫ মিনিটের সময় নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে ১ শিক্ষককে মারধরের ঘটনার খবর পেয়ে সাংবাদিকদের ৫ সদস্যের একটি টিম কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ তথ্য সংগ্রহের জন্য গেলে পূর্ব পরিকল্পিতভাবে চিহ্নিত সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা ও মারধর করে। এ সময় তাদের সাথে থাকা ক্যামেরা মোবাইল ফোন ভাঙচুর চালায়। এতে তাদের ২ লক্ষ ৩০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এ সময় একাধিকবার সন্ত্রাসীরা তাদেরকে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে হাসপাতালে এর কর্মচারী ও আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
হামলার শিকার সাংবাদিকরা হল দৈনিক মানবকন্ঠ ও চ্যানেল এস এর সাংবাদিক রাকিবুল হাসান, দৈনিক আলোচিত কন্ঠের জেলা প্রতিনিধি ও আনন্দ টিভির ক্যামেরাম্যান এস এম হুমায়ুন(২৫),দৈনিক সংবাদ চিত্রের রাসেল শেখ(৪৪), জে টিভির মুন্না শেখ(২৫),দৈনিক প্রভাত ও দৈনিক জন্মভূমির খান সুমন(৩৭)।
এ ঘটনায় ভুক্তভোগী রাকিবুল হাসান সাংবাদিকদের পক্ষে বাদী হয়ে দুজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১২/১৩ জনের নাম উল্লেখপূর্বক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এবিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সামীম মোহাম্মদ বলেন, আমি শুনেছি আজ ৫ জন সাংবাদিক কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য সংগ্রহ করতে গেলে হামলা শিকার হয়। ইতিমধ্যে তারা অভিযোগ দায়ের করেছে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
এছাড়াও বিভিন্ন ব্যক্তি বর্গের সাথে কথা বলে জানা গেছে অভিযুক্তদের বিরুদ্ধে ইতিপূর্বে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park