1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ময়মনসিংহে এনসিপি ও শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে স্থবির ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৮২ বার পঠিত

ময়মনসিংহে এনসিপি ও শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে স্থবির ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আজও (রবিবার, ১২ অক্টোবর ২০২৫) বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের বাস চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

ভোর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী বাসের পাশাপাশি শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জসহ আশপাশের পাঁচ জেলার বাস চলাচল বন্ধ রয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় কর্মজীবী মানুষ বিকল্প যানবাহনে ঢাকায় ফেরার চেষ্টা করছেন।

ঢাকায় পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের নির্দেশনায় ঢাকা-ময়মনসিংহ রুটের সব বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা মোটরযান মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়ন।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে একজন গেজেটভুক্ত জুলাইযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এনসিপি নেতাকর্মী ও জুলাইযোদ্ধারা ওই ঘটনার প্রতিবাদে জেলার ইউনাইটেড বাস কাউন্টারে তালা দিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। জেলা প্রশাসক ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলোচনা করেও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মাসকান্দা বাস টার্মিনালের ঢাকাগামী ইউনাইটেড কাউন্টারের সামনে ছাদর পেতে এনসিপি নেতাকর্মী ও বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতারা অবস্থান কর্মসূচি চালিয়ে যান। ব্যানারে দেখা যায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক ও জুলাই আন্দোলনের শহিদ রিদওয়ান হোসেন সাগরের ছবি। ব্যানারে দাবি জানানো হয়— শহিদ সাগর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও ময়মনসিংহের আত্মস্বীকৃত গডফাদার আমিনুল হক (শামীম)-এর মালিকানাধীন সব পরিবহন বন্ধ ও তার অনতিবিলম্বে গ্রেপ্তার।

এনসিপির অবস্থান ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টা কর্মসূচিতে উত্তেজনা বিরাজ করছে পুরো পরিবহন খাতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park