1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলে ডিবি পুলিশের পৃথক অভিযানে পঁয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নড়াইলে ডিবি পুলিশের পৃথক অভিযানে পঁয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
নড়াইলে ডিবি পুলিশের পৃথক অভিযানে পঁয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইকরামুল হোসেন(৪০) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ ইকরামুল হোসেন(৪০) নড়াইল জেলার সদর থানাধীন আলোকদিয়া গ্রামের মোঃ সোহরাব মোল্লার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, সোমবার (২০ অক্টোবর) নড়াইল জেলার সদর থানাধীন ৫ নং শাহবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ড গোপিকান্তপুর সরশপুর হতে আলোকদিয়া গামী পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ টিটু আলী, এএসআই (নিঃ) তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইকরামুল হোসেন (৪০) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে সোমবার (২০ অক্টোবর) রাতে ঠাকুর বিশ্বাস (৪৩) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ঠাকুর বিশ্বাস (৪৩) নড়াইল সদর থানাধীন গোবরা গ্রামের সুভাষ বিশ্বাসের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন ৯ নং সিংগাশৈলপুর ইউনিয়নের গোবরা গ্রামস্ত জনৈক আদমের সোয়া মিলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামির নিকট হইতে অবৈধ মাদকদ্রব্য পনেরো পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park