1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বিট পুলিশিং সভায় অপরাধ দমনে জনগণ-পুলিশ ঐক্যই মূল শক্তি।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পঠিত

“বিট পুলিশিং সভায় অপরাধ দমনে জনগণ-পুলিশ ঐক্যই মূল শক্তি।

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়নে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির। তিনি বলেন, “বিট পুলিশিংয়ের মূল উদ্দেশ্য হলো জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া। জনগণ ও পুলিশের পারস্পরিক সহযোগিতায় সমাজ থেকে অপরাধ দমন করা সম্ভব।”

ওসি হুমায়ুন কবির আরও বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্থানীয় জনগণকে সন্দেহজনক কোনো ঘটনা দেখলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মেদুয়ারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী, নারী প্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বক্তারা বিট পুলিশিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, এর মাধ্যমে জনগণ সহজেই ন্যায়বিচার ও নিরাপত্তা পেতে পারে। সভা শেষে স্থানীয়দের বিভিন্ন অভিযোগ ও পরামর্শ শোনেন উপস্থিত পুলিশ কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park