1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

দাকোপ থানায় কর্মরত ওসির অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৫২ বার পঠিত

দাকোপ থানায় কর্মরত ওসির অকাল মৃত্যুতে শোক প্রকাশ। 
নিত্যানন্দ মহালদার ব্যুরো চীফঃ
গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, খুলনা জেলার দাকোপ থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব সিরাজুল ইসলাম (বিপি-৮৬১১১৩৪০১৬), পিতা-আব্দুল হাই মোড়ল, গ্রাম+পোস্ট-গোবিন্দপুর, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা। তিনি গত-০৮/১১/২০২৫ খ্রি. বিকাল আনুমানিক ১৬.০০ ঘটিকায় কর্তব্যরত অবস্থায় শারীরিকভাবে মারাত্মক অসুস্থবোধ করায় তাৎক্ষণিকভাবে তাকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খুলনায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য, খুলনা শহরে আনার জন্য পরামর্শ প্রদান করেন। সাথে সাথে তাকে বিভাগীয় পুলিশ হাসপাতাল, খুলনার মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনাতে নিয়ে চিকিৎসা প্রদানকালীন জানা যায়, তার ব্রেইন স্ট্রোকজনিত কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তিনি উক্ত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় অদ্য ১০/১১/২০২৫ খ্রি. রাত ১৯.২৬ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক তাকে স্ট্রোক জনিত কারণে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পেশাদার এই পুলিশ কর্মকর্তা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জনগনের সুরক্ষা ও দেশ মাতৃকার সেবায় নিয়োজিত ছিলেন। তিনি ০২/০২/১৯৮৬ খ্রি. সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গোবিন্দপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর ০৯ মাস ০৮ দিন। তিনি ২০১১ সালের ০১ জুলাই বহিরাগত ক্যাডেট সাব-ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং ১৪ বছর ০৪ মাস ১৩ দিন চাকরি জীবনে যশোর, মাগুরা ও খুলনা জেলায় কর্মরত থেকে তার উপর অর্পিত সকল সরকারী দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। সর্বশেষ তিনি গত ২৯/০৮/২০২৪খ্রি. হতে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অফিসার ইনচার্জ হিসেবে দাকোপ থানা, খুলনায় কর্মরত ছিলেন।
মরহুম সিরাজুল ইসলামের মত একজন পেশাদার পুলিশ কর্মকর্তার মৃত্যুতে খুলনা জেলা পুলিশ গভীরভাবে শোকাহত। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তানসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

মরহুম সিরাজুল ইসলামের মৃত্যুতে খুলনা জেলা পুলিশের সকল সদস্য গভীর শোক প্রকাশ করছে একইসাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park