1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আমরা এতদিন ভোট দিতে পারিনি এবার ভোট দিতে চাই ডাঃ লুৎফা হক

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

আমরা এতদিন ভোট দিতে পারিনি এবার ভোট দিতে চাই ডাঃ লুৎফা হক

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা ( নেত্রকোনা) প্রতিনিধিঃ আমরা এত বছর শুধু নিপিড়ীত হয়েছি।ভোট হয়েছে কিন্তুু ভোট দিতে পারিনি। আসছে ফেব্রুয়ারীর ভোটে আমরা ভোট দিব।সেই ভোট যোগ্য ব্যক্তিকে দিব।ধানের শীষে ভোট দিব।আমরা সবাই মিলে কাজ করব।এখন ঐক্যের সময়।আমরা যে গত ১৮ বছর ভোট দিতে পারিনি।এবার আমরা ভোটাধিকার প্রয়োগ করতে চাই।আমরা আমাদের আগামীর নেতা হিসেবে তারেক রহমানকে নির্বাচন করতে চাই।ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই।সবাই তারেক রহমানের জন্য দোয়া করবেন,তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।সবশেষে একটা দাবী রাখছি সবাই ফেব্রুয়ারীর নির্বাচনে কেন্দ্রে যাবেন।ধানের শীষে ভোট দিবেন।আজ ১৫ নভেম্বর নেত্রকোনার বারহাট্টা উপজেলার এ.কে. খান দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত ফ্রী আই ও মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।দিনব্যাপী চলা এই ক্যাম্পিং এ দুই থেকে আড়াই হাজার গরীব অসহায় মানুষ চিকিৎসাসেবা নেন।উক্ত ক্যাম্পিং এর সার্বিক সহযোগিতায় ছিলেন নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলা) আসনের ধানের শীষের নমিনি অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক।

পরবর্তীতে মেডিক্যাল ক্যাম্পিং পরিদর্শনে এসে নেত্রকোনা-২ আসনের ধানের শীষের নমিনি অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক বলেন এমন ক্যাম্পিং আমরা পূর্বেও করেছি।আমরা ৩১ দফার বাস্তবায়নের অংশ হিসেবে এটি এখনও করতেছি।অসহার গরীবদের স্বাস্থ্য সহায়তার অংশ হিসেবে আমাদের এই ক্যাম্পিং অব্যাহত থাকবে।

সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির খানের ছেলে রুবেল আলম খানের সভাপতিত্বে
এসময় আরো উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল,সাবেক উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল,
সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ঠাকুর,বারহাট্টা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল আজাদ বাবুল,
নেত্রকোনা জেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সত্যন্দ্র পাল,
বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, বারহাট্টা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম সহ জেলা ও উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park