1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ময়মনসিংহে ভাতিজার হাতে চাচা খুন”

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত

“ময়মনসিংহে ভাতিজার হাতে চাচা খুন”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের জঙ্গলবাড়ি চকপাড়া গ্রামে ভাতিজার হাতের আঘাতে চাচা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম কবির হোসেন (৩০)। তিনি স্থানীয় মৃত হাসেন আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (১২ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় গ্রামের একটি মাছের খামারে এ ঘটনা ঘটে। নিহতের ভাতিজা ফরহাদ জানান, খামারের পাশে একা পেয়ে আরিফুল ইসলাম (২১) বাঁশের লাঠি দিয়ে চাচা কবির হোসেনের মাথায় আঘাত করে। আঘাতে কবির হোসেন মাটিতে লুটিয়ে পড়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, অভিযুক্ত আরিফুল ইসলাম এলাকার উশৃঙ্খল যুবক হিসেবে পরিচিত। তিনি টিকটকে ভিডিও করতেন এবং নিয়মিত নেশাগ্রস্ত হয়ে অস্বাভাবিক আচরণ করতেন।

ঘটনার পর বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, “নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তরা পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এই হত্যাকাণ্ডে এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park