1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ভালুকায় পিকআপসহ ৪৮০ বোতল বিদেশি মদ জব্দ, চালক পলাতক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পঠিত

ভালুকায় পিকআপসহ ৪৮০ বোতল বিদেশি মদ জব্দ, চালক পলাতক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় পিকআপভর্তি ৪৮০ বোতল বিদেশি মদ জব্দ করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) দুপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর উত্তরবাজার এতিমখানা এলাকা থেকে এ মদ জব্দ করা হয়।

থানা সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সিগন্যাল দেয়। তবে সিগন্যাল অমান্য করে গাড়িটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে এতিমখানা এলাকার কাছে চালক পিকআপটি রাস্তার পাশে রেখে পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৪৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। জব্দ করা পিকআপ ও মদ হাইওয়ে ফাঁড়িতে নেওয়া হয়েছে।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, পুলিশের তৎপরতায় বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা সম্ভব হয়েছে। পিকআপটি রাস্তার পাশে ফেলে রেখে পালানোর সুযোগ নিলেও গাড়ি থেকে মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park