1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কক্সবাজারে ওসি ছমি উদ্দিনের নেতৃত্বে অভিযানে ২টি দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পঠিত

কক্সবাজারে ওসি ছমি উদ্দিনের নেতৃত্বে অভিযানে ২টি দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিনের নেতৃত্বে অভিযানে দুইটি দেশীয় তৈরি এলজি (পিস্তল) ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। সোমবার (০২ মার্চ) বিকেলে চৌফলদণ্ডী ব্রিজ সংলগ্ন জেটিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তি হলেন মোহাম্মদ ওমর ফারুক (৩৬)। তিনি উখিয়ার বালুখালী ক্যাম্প-৮২ এর বাসিন্দা বলে জানা গেছে।
ওসি ছমি উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে চৌফলদণ্ডী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। খবর পাওয়া যায়, ওই এলাকায় একটি অস্ত্রের চালান পৌঁছাতে পারে। এর পরিপ্রেক্ষিতে আমরা চৌফলদণ্ডী ব্রিজ সংলগ্ন জেটিঘাটে অবস্থান নিয়।
তিনি আরও জানান, দুপুর ২টা থেকে মহেশখালী ১ নম্বর ঘাট থেকে আসা ড্রাম বোটের যাত্রীদের তল্লাশি চালানো হয়। বিকেল ৩টায় জেটিঘাটে সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ ওমর ফারুককে তল্লাশি করা হলে তার কোমরে বিশেষ কায়দায় গুঁজে রাখা অবস্থায় দুইটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও সম্ভাব্য নেটওয়ার্ক সম্পর্কে তদন্ত অব্যাহত রয়েছে।
অভিযানে অফিসার ইনচার্জের সঙ্গে এসআই (নিঃ) সাগর দে, এসআই জয়নাল আবেদীন, এএসআই জয়দেব বড়ুয়া, এএসআই দিপন দেবনাথ, এএসআই আনোয়ারসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park