1. admin@kbtvnews24.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বটিয়াঘাটা সার্ব রেজিস্ট্রার এর কার্যালয় সঠিক দলিল নিয়ে গেলেও সার্ব রেজিস্ট্রার অনজু ঘোষ প্যাচমারে টাকা খাওয়ার জন্য আর টাকা না খেতে পারলে দিনের পর দিন ঘুরায় নাকে দড়ি দিয়ে এবং তাঁর অফিসে সরাসরি ঘুষ লেনদেন হয়। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গাঙচিল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ বটিয়াঘাটা উপজেলার পুরানো কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন কমিটি গঠনকল্পে এক সভা গতকাল শনিবার বেলা ১১ টায় বটিয়াঘাটা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। অধ্যাপক এনায়েত আলী পলাশে দলীয় পরিচয় দিয়ে অমিত মোস্তফা খাঁন এর জমি জবর দখলের এবং কাঠাল গাছ কাটার অভিযোগ মোঃ মুক্তাদির হোসেন, কালিগঞ্জ প্রতিনিধী।  গাজীপুর জেলা শ্রীপুর থানা পুলিশের অভিযানে ৭৭৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১জন আসামী গ্রেফতারের ঘটনায় মামলা দায়ের খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভায় যাচাই-বাছাই শেষে ১১ নতুন সদস্য অন্তর্ভুক্ত টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ কালীগঞ্জে তোফাজ্জল ডাক্তারের জানাজা ও দাফন সম্পন্ন তুমুলিয়া প্রিমিয়াম লীগ ফুটবল টিপি এস,( সিজন ৩) টুনামেন্টপর উদ্ভোদন অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পঠিত

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি
গ্রেফতার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি
গ্রেফতার। নড়াইলের কালিয়া উপজেলায় নড়াগাতী থানায়
৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শিশুটিরা বাবা মামলা করলে অভিযুক্ত আলী মিয়াকে (৫০) গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (১৪ মার্চ) দুপুরে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
গ্রেফতার আলী মোল্যা উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের মাথাভাঙা গুচ্ছগ্রামের মৃত দুদু মোল্যার ছেলে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকার কলাবাড়িয়া ইউনিয়নে শুক্রবার সন্ধ্যায় এ ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি ঘরের পেছনে থাকা টয়লেটে গিয়ে প্রাকৃতিক কাজ শেষে বের হয়। এসময় অভিযুক্ত আলী মোল্যা শিশুটির মুখ বেঁধে বাড়ির অদুরে পানের বরজে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে তার চাচা এগিয়ে গেলে অভিযুক্ত ধর্ষক আলী পালিয়ে যায়। এরপর ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন আলীকে আটক করে নড়াগাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে শুক্রবার রাতেই এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নড়াগাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। শনিবার সকালে গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park