1. admin@kbtvnews24.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বটিয়াঘাটা সার্ব রেজিস্ট্রার এর কার্যালয় সঠিক দলিল নিয়ে গেলেও সার্ব রেজিস্ট্রার অনজু ঘোষ প্যাচমারে টাকা খাওয়ার জন্য আর টাকা না খেতে পারলে দিনের পর দিন ঘুরায় নাকে দড়ি দিয়ে এবং তাঁর অফিসে সরাসরি ঘুষ লেনদেন হয়। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গাঙচিল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ বটিয়াঘাটা উপজেলার পুরানো কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন কমিটি গঠনকল্পে এক সভা গতকাল শনিবার বেলা ১১ টায় বটিয়াঘাটা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। অধ্যাপক এনায়েত আলী পলাশে দলীয় পরিচয় দিয়ে অমিত মোস্তফা খাঁন এর জমি জবর দখলের এবং কাঠাল গাছ কাটার অভিযোগ মোঃ মুক্তাদির হোসেন, কালিগঞ্জ প্রতিনিধী।  গাজীপুর জেলা শ্রীপুর থানা পুলিশের অভিযানে ৭৭৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১জন আসামী গ্রেফতারের ঘটনায় মামলা দায়ের খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভায় যাচাই-বাছাই শেষে ১১ নতুন সদস্য অন্তর্ভুক্ত টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ কালীগঞ্জে তোফাজ্জল ডাক্তারের জানাজা ও দাফন সম্পন্ন তুমুলিয়া প্রিমিয়াম লীগ ফুটবল টিপি এস,( সিজন ৩) টুনামেন্টপর উদ্ভোদন অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩৯ বার পঠিত

প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে
৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি

গৌরাঙ্গ  বিশ্বাস

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে অচিরেই ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হবে। হাসপাতালের সেবার মান ও সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় জনবল ও বিশেষজ্ঞ চিকিৎসকের শূণ্যপদ পূরণ করা হবে। এমআরআই সহ আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা হবে। বর্তমান সরকারের দেয়া স্বাস্থ্যসেবার সকল প্রকার সুযোগ সুবিধা দোরগোড়ার জনগোষ্ঠীর মাঝে নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি দিক নির্দেশনা প্রদান করেন। রবিবার স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন এসব কথা বলেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল হক বাচ্চু, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. মোন্তাজ উদ্দিন প্রমূখ।
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোসা. আফরোজা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. জিসেলী ঘোষ মুনমুন, মেডিকেল অফিসার ডা. ফারজানা হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা রহমান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা বিথী রানী দাস, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. আবুল হোসেন আকাশ, এনজিও প্রতিনিধি পলাশ হিউবার্ট গমেজ, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. মমতাজ উদ্দিন মাষ্টার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park