1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

খুলনার দাকোপে “সুন্দরবন স্রিম্প হ্যাচারি”র বাগদা চিংড়ি চাষ নিয়ে ধোঁয়াশা

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৬১ বার পঠিত

খুলনার দাকোপে “সুন্দরবন স্রিম্প হ্যাচারি”র বাগদা চিংড়ি চাষ নিয়ে ধোঁয়াশা
স্টাফ রিপোর্টার:
খুলনা জেলার দাকোপ উপজেলার সুতারখালী এলাকায় অবস্থিত “সুন্দরবন স্রিম্প হ্যাচারি” ২০২৫ সালে বাগদা চিংড়ি চাষ করেছে বলে দাবি করে জাতীয় পুরস্কারের জন্য আবেদন করেছে। তবে সরেজমিন অনুসন্ধানে ওই দাবির সত্যতা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও ধোঁয়াশা।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালে সংশ্লিষ্ট হ্যাচারিতে কোনো বাগদা চিংড়ি চাষ হয়নি বলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দাবি করেছেন। তাদের ভাষ্যমতে, প্রতিষ্ঠানটি ওই বছরে কার্যক্রম পরিচালনা না করলেও জাতীয় পুরস্কারের আবেদন করেছে।
এ বিষয়ে জানতে দাকোপ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে গেলে অফিস সহকারী মো. আলফাস জানান, “স্যার অফিসের বাইরে আছেন।”
পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিকীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“আমি ২০২৫ সালের ডিসেম্বর মাসে এখানে যোগদান করেছি। কয়েকজনের কাছে শুনেছি সুন্দরবন স্রিম্প হ্যাচারি চিংড়ি চাষ করেছে। পরে সরেজমিনে গিয়ে দেখি তারা ২০২৬ সালে চিংড়ি চাষ করছে। ২০২৫ সালের জাতীয় পুরস্কারের জন্য হ্যাচারি কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়। যাচাই-বাছাই শেষে আমরা সেগুলো জেলা অফিসে পাঠিয়েছি। তবে আপনারা তদন্ত করে যদি বলে থাকেন বিষয়টি সত্য নয়, তাহলে আমি পরবর্তীতে বিষয়টি পুনরায় যাচাই করব।”
এ ঘটনায় স্থানীয়দের মাঝে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। প্রকৃত তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।আরও কোন কোন, ব্যাক্তি এই কান্ডে জড়িত বিস্তারিত ভিডিও প্রমানসহ আচছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park