1. admin@kbtvnews24.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বটিয়াঘাটা সার্ব রেজিস্ট্রার এর কার্যালয় সঠিক দলিল নিয়ে গেলেও সার্ব রেজিস্ট্রার অনজু ঘোষ প্যাচমারে টাকা খাওয়ার জন্য আর টাকা না খেতে পারলে দিনের পর দিন ঘুরায় নাকে দড়ি দিয়ে এবং তাঁর অফিসে সরাসরি ঘুষ লেনদেন হয়। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গাঙচিল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ বটিয়াঘাটা উপজেলার পুরানো কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন কমিটি গঠনকল্পে এক সভা গতকাল শনিবার বেলা ১১ টায় বটিয়াঘাটা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। অধ্যাপক এনায়েত আলী পলাশে দলীয় পরিচয় দিয়ে অমিত মোস্তফা খাঁন এর জমি জবর দখলের এবং কাঠাল গাছ কাটার অভিযোগ মোঃ মুক্তাদির হোসেন, কালিগঞ্জ প্রতিনিধী।  গাজীপুর জেলা শ্রীপুর থানা পুলিশের অভিযানে ৭৭৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১জন আসামী গ্রেফতারের ঘটনায় মামলা দায়ের খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভায় যাচাই-বাছাই শেষে ১১ নতুন সদস্য অন্তর্ভুক্ত টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ কালীগঞ্জে তোফাজ্জল ডাক্তারের জানাজা ও দাফন সম্পন্ন তুমুলিয়া প্রিমিয়াম লীগ ফুটবল টিপি এস,( সিজন ৩) টুনামেন্টপর উদ্ভোদন অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্য নির্বাহী সদস্য ও গাছা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদের ইন্তেকাল

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১১৫ বার পঠিত

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্য নির্বাহী সদস্য ও গাছা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদের ইন্তেকাল

মো: মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্য নির্বাহী সদস্য ও গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান আজ সকাল ১১টার সময় উত্তরা আহ্ছানিয়া মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। দীর্ঘদিন ধরে তিনি লিভার জটিলতায় ভারতসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন।

তার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন,গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্রধান,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ পারভেজ মিয়া, কার্য নির্বাহী সদস্য মো: বেলায়েত হোসেন শামীম, কার্য নির্বাহী সদস্য মো: মুক্তাদির হোসেন, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোকলেছুর রহমান,সাধারণ সম্পাদক মোঃ আলামিন দেওয়ান, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সহসাধারণ সম্পাদক মো: সাজ্জাদ হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ শাহনেওয়াজ, কালীগঞ্জ টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ মজিবুর রহমান, সহ সাংবাদিক নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

আব্দুল হামিদ মৃত্য কালে স্ত্রী, দু,টি সন্তান,এবং বহু গুণ গ্রাহী রেখেগেছেন । তিনি ২০১৩ সাল থেকে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায় আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ একজন দায়িত্বশীল নেতাকে হারালো। সংগঠনের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে। মহান আল্লাহ্ তায়া,লা তাকে বেহেশতবাসী করেন।

বাদ মাগরিব তার জানাযা নামাজ গাজীপুর বোর্ড বাজারে অনুষ্ঠিত হবে। এতে সংগঠনের কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ মুসলমানদের জানাজা অংশগ্রহণ করবেন বলা ধারণা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park