1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ভৈরব থেকে মোহনগঞ্জগামী পণ্যবাহী পিকআপে ইয়াবা, বারহাট্টায় আটক দুই

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭১ বার পঠিত

ভৈরব থেকে মোহনগঞ্জগামী পণ্যবাহী পিকআপে ইয়াবা, বারহাট্টায় আটক দুই

 

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার বারহাট্টায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি পণ্যবাহী পিকআপ ভ্যান আটক করা হয়েছে। এ সময় পিকআপটির চালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম। এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বারহাট্টা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ভৈরব থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি পণ্যবাহী পিকআপে মাদক বহন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা বাজার এলাকায় চেকপোস্ট বসায় থানা পুলিশ। পরে সন্দেহভাজন পিকআপটি থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় পিকআপ চালক সোহেল মিয়া (২৮) ও তার সহযোগী জাকিরুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেল মিয়া কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বন্দেরহাটি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। অপরদিকে জাকিরুল ইসলাম নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর এলাকার আব্দুল লতিফের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মাদক পরিবহনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ওসি চম্পক দাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park