
বটিয়াঘাটা, উপজেলায়, অভ্যন্তরীণ বোরো সংগ্রহ মৌসুমে চাল সংগ্রহের শুভ উদ্বোধন-২০২৬
নিত্যানন্দ মহালদার ব্যুরো চীফঃ
অভ্যন্তরীণ বোরো সংগ্রহ মৌসুম-২০২৬ উপলক্ষে চাল সংগ্রহের শুভ উদ্বোধন অনুষ্ঠান ১৯ মে ২০২৬, মঙ্গলবার বটিয়াঘাটা খাদ্য গুদামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান। তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে চাইল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্ভোদন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার আবুবকর সিদ্দিক, খাদ্য নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদ্য গুদাম, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমডি খায়রুল ইসলাম খান জনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, খুলনা জেলা ছাত্রদলের সদস্য সচিব ইসমাইল, হোসেন খান,ছাত্র নেতা বায়েজিদ,সেলিম মোল্লা,টুটুল গোলদার,সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, চাউল কল মালিক ও বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ বছর অভ্যন্তরীণ বোরো সংগ্রহ মৌসুমে ২৪টি সিদ্ধ চাল মিলের জন্য বরাদ্দ নির্ধারণ করা হয়েছে ১৬১২.০০০ মেট্রিক টন। এছাড়া ১৩টি আতপ চাল মিলের জন্য বরাদ্দের পরিমাণ ২৪২.০০০ মেট্রিক টন এবং ধানের বরাদ্দ নির্ধারণ করা হয়েছে ৯১৭.০০০ মেট্রিক টন।
অনুষ্ঠানে বক্তারা কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত ও খাদ্য সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।