1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

টিসিবি’র পণ্য নিতে আর বিড়ম্বনা নয়,দেয়া হচ্ছে স্মার্ট কার্ড—-       

  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৯২ বার পঠিত

টিসিবি’র পণ্য নিতে আর বিড়ম্বনা নয়,দেয়া হচ্ছে স্মার্ট কার্ড—-
      
তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা  প্রতিনিধি:

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র  সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, টিসিবির পন্য নিতে আর বিড়ম্বনা নয়, ডিলারের দোকান থেকে সুবিধা জনক সময়ে পণ্য নিতে পারবে কার্ডধারী ব্যাক্তিরা।চলমান এ কার্যক্রম আরো সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সারাদেশে স্মার্ট কার্ড দেয়া হচ্ছে। দেশের সব এলাকায় স্মার্টকার্ড পৌঁছে গেলে টিসিবি পন্য নিতে আর কাউকে লাইনে দাঁড়িয়ে বিড়ম্বনা বা ভোগান্তিতে পড়তে হবে না। আমরা সেই লক্ষ্য নিয়েও কাজ করছি।
শুক্রবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউপি কার্যালয়ে এপ্রিল/২০২৪ মাসের টিসিবি পণ্য কার্ডধারী জনসাধারণের কাছে পণ্য হস্তান্তরের  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সচিব আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় দেশে ১ কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যপন্য বিতরণ চলমান রয়েছে। ২০২২ সালের মার্চ মাস থেকে নিম্ন আয়ের পরিবারকে অর্ধেক দামে টিসিবি পন্য দেয়া হচ্ছে। এটা বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসুচি’র একটা অংশ।  ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্যদেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হোসাইন খান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, টিসিবি যুগ্ম-পরিচালক আনিসুর রহমান, থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা, ইউপি সদস্য সরদার মাসুদ রানা, মেহেদী হাসান মিন্টু, ইজ্জত মোড়ল, ডিলার মোস্তাফিজুর রহমান, আলামীন মোল্যা ও শফিউল মোল্যা প্রমুখ। চলতি এপ্রিল মাসে প্রত্যেক উপকারভোগীকে ৫ কেজি চাল, ২কেজি মুশুরী ডাল, ২ লিটার সোয়াবিন তেল ও ১ কেজি চিনি ৫৪০ টাকা প্যাকেজ মূল্যে দেয়া হচ্ছে।  উপজেলার প্রায় ২২ হাজার টিসিবি কার্ডধারী পরিবার এ সুফল ভোগ  করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park