1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নাফ নদীর জলসীমায় কোনো ধরনের হুমকি নেই : কোস্টগার্ড মহাপরিচালক

  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১২৭ বার পঠিত

নাফ নদীর জলসীমায় কোনো ধরনের হুমকি নেই : কোস্টগার্ড মহাপরিচালক

জামাল উদ্দীন – কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের সীমান্তবর্তী উপকূলীয় অঞ্চল পরিদর্শন করলেন বাংলাদেশ কোস্ট গার্ডের
মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী।
রবিবার (২১ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি বলেন, প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ অস্থিরতায় বাংলাদেশের উপকূলবর্তী সীমানায় সবোর্চ্চ সতর্ক অবস্থায় রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও তুমব্রু সীমান্ত দিয়ে প্রায়শই মিয়ানমারের সেনা, বিজিপি এবং বেসামারিক সদস্যগণ বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। সাম্প্রতিক মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে অব্যাহত সংঘাতের ফলে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে মানব পাচার, চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশসহ বিভিন্ন ধরণের প্রচেষ্টা দৃষ্টিগোচর হয়। এরই ফলশ্রুতিতে বাংলাদেশ কোস্ট গার্ড নাফ নদী এবং তৎসংলগ্ন এলাকা ও অন্যান্য উপকূলীয় এলাকায় অত্যাধুনিক হাইস্পীড বোট ও টহল জাহাজের মাধ্যমে দৃ্ঢ় অবস্থান বজায় রেখেছে। বাংলাদেশ কোস্ট গার্ড এর সদস্যগণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহলের মাধ্যমে সর্বদা সজাগ দৃষ্টি রাখছেন।
সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মতৎপরতা পর্যবেক্ষণের লক্ষ্যে রবিবার
(২১ এপ্রিল) দুপুরে টেকনাফের নাফ নদী সংলগ্ন এলাকা পরিদর্শন করেন মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, ওএসপি, এনপিপি, এনডিসি, পিএসসি (Rear Admiral Mir Ershad Ali, OSP, NPP, ndc, psc)। মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতি বিবেচনা করে সকল ধরণের অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদীতে ২৪ ঘন্টা নিরাপত্তা টহল অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park