1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

পত্নীতলায় বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

পত্নীতলায় বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায়

বার্তা সম্পাদক:- নিরেন দাস

চলতি মাসে গত দু সপ্তাহ ধরে সারা দেশের বিভিন্ন এলাকার সাথে পত্নীতলাতেও প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে। প্রচন্ড তাপদাহে রৌদ্রময় ভ্যাপসা গরম পড়েছে। মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে ঘরের বাহিরে যাওয়ায় দুঃসহ হয়ে যাচ্ছে। নিম্ন আয়ের মানুষেরা চরম বেকায়দায়। পশু পাখিদের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে । মাঠের ফসল নষ্ট হচ্ছে। ৩৭,৩৮,৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করছে আবহাওয়া অফিস। তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে পানাহ চেয়ে পত্নীতলায় ইস্তেসকার নামাজ (সালাতুল ইস্তেসকার) আদায় করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯-১০ মিনিটে

তীব্র তাপদাহে পুড়ছে। জনজীবন হয়ে উঠেছে অতিষ্ঠ। জনজীবনে স্বস্তির আশায় পত্নীতলার নজিপুর পৌর শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে সালাতুল ইসতিসকার বিশেষ নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

তাপদাহ থেকে মুক্তি পেতে ও রহমতের বৃষ্টি বর্ষণের জন্য পত্নীতলা উপজেলার নজিপুর পৌর শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ নামাজ আদায় করেন মুসল্লিরা।

নামাজ আদায় শেষে আল্লাহপাকের রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি,ফসল রক্ষা এবং বৃষ্টি বর্ষণের জন্য আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করে ধর্মপ্রাণ মুসল্লিগণ। মোনাজাতে অংশগ্রহণ করেন এলাকার সর্বস্তরের মুসল্লিগণ।

নামাজে অংশ নেয়া মুসল্লি তরিকুল ইসলাম বলেন, গত দুই সপ্তাহ থেকে তীব্র তাপদাহ বইছে। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। এছাড়াও ধান ও আমের গুটির জন্য মারাত্মক ভয়ংকর এই আবহাওয়া।এই মুহূর্তে বৃষ্টির পানির ভীষণ দরকার। তাই মহান সৃষ্টিকর্তার নিকট বৃষ্টির পানি চেয়ে ইস্তিসকার নামাজ আদায় ও মোনাজাত করেছেন তিনি।

মাওলানা আব্দুল মুকিমের ইমামতিতে ইস্তিসকার দুই রাকাত নামাজ আদায় করেন মুসল্লিরা। এরপর দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং সকল মুসলমানদের জন্য দোয়া করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park